দুয়ারে কড়া নাড়ছে ঈদ। আগামী বৃহস্পতিবার (১১ এপ্রিল) সূর্যোদয়ের পরপরই শুরু হবে পবিত্র ঈদুল ফিতরের নানা আনুষ্ঠানিকতা।
বুধবার (১০ এপ্রিল) সকাল থেকেই চলেছে কেনাকাটা। সন্ধ্যার পর ভিড় আরও বাড়ছে। সবাই সাধ ও সাধ্য অনুযায়ী নিজের ও পরিবারের সদস্যদের জন্য কেনাকাটা করছেন। এখন চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। তাই শেষ বেলায় সরগরম হয়ে ওঠেছে আতর, টুপি ও সুরমার বাজার। আজ সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশ এবং বাংলাদেশেরও কোথাও কোথাও ঈদ উদযাপন হচ্ছে। তাই বাংলাদেশের বেশিরভাগ মানুষই আগামীকাল ঈদ উদযাপন করার জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়ে আছেন।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ