1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

বাস সংকটে জীবনের ঝুঁকি নিয়ে ট্রাকে চড়ে ঈদযাত্রা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
নারায়ণগঞ্জ থেকে দেশের বিভিন্ন প্রান্তে বাস সংকটে ট্রাক ভাড়া করে একেক জেলার বাসিন্দারা দলবদ্ধ হয়ে জীবনের ঝুঁকি নিয়ে ঈদ যাত্রা করছেন। সোমবার (৮ এপ্রিল) রাতে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে শত শত ট্রাকে চড়ে ঈদযাত্রায় রওনা হওয়া যাত্রীদের দেখা গেছে। অনেকে ট্রাকের পাশে ঝুলে বসে যাচ্ছেন বাড়ির উদ্দেশ্যে। নারায়ণগঞ্জের পঞ্চবটী থেকে সিলেটের হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হওয়া একটি ট্রাকের যাত্রী ও চালকের সাথে কথা হয়। এসময় চালক আনিসুল জানান, ট্রাকটি ১৫ জন যাত্রী ২০ হাজার টাকায় ভাড়া করেছেন। তারা বাস পাচ্ছেন না বলে ট্রাকে করে যাবেন। যেহেতু খালি আসতে হবে তাদের নামিয়ে দিয়ে তাই তিনি বেশী ভাড়া নিয়েছেন। তবে পথে পথে কোন চাঁদাবাজি ও যানজট নেই বলে জানান তিনি। ট্রাকের যাত্রী সাহেব আলী জানান, তিনি ও বাকি যাত্রীরা সিলেটের হবিগঞ্জ যাবেন। তারা শিল্প প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কর্মরত। দুই ঈদে তারা ছুটিতে বাড়ি যান। এবারো তাই পরিবার পরিজনদের সাথে ঈদ করতে যাচ্ছেন। তারা সকলেই একই জেলার যাত্রী। বাস কাউন্টারে এসে সবাই দেখেন বাস নেই। পরে নিজেরা নিজেরা কথা বলে এই ট্রাকটি ঠিক করেছেন। একটু ঝুঁকি হলেও এতে তাদের সমস্যা হচ্ছেনা বলে জানান তিনি।
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park