1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

পরিবার পরিজনের সাথে নিজ এলাকায় ঈদ উদযাপনের আশাবাদ ব্যক্ত করেন প্রকাশক আশরাফ উদ্দিন ** জানালেন ঈদের শুভেচ্ছা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

রমজান মাস শেষেই ঈদুল ফিতর।  পরিবারের সাথে আনন্দে ঈদ উদযাপন করতে নারায়ণগঞ্জ ছেড়েছেন লাখো ঘরমুখো মানুষ।  স্বজনদের নিয়ে নতুন পোশাক পরে, মুখরোচক খাবার খেয়ে ঈদ করবেন।  আগামীকাল মঙ্গলবার বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পরের দিন বুধবার (১০ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।  আর বাংলাদেশের কোথাও চাঁদ দেখা না গেলে বুধবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে।  সেক্ষেত্রে ঈদ উদযাপিত হবে বৃহস্পতিবার (১১ এপ্রিল)। 

পবিত্র ঈদুল ফিতর কে কোথায় উদযাপন করবেন জানতে গিয়ে কথা হয় বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন রেজি নং বি-১৭৫৩ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও দি ডেইলী স্বাধীন বাংলাদেশ ডটকমের সুযোগ্য প্রকাশক উদীয়মান তরুন ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা আশরাফ উদ্দিনের সাথে।  তিনি জানান, পরিবার পরিজন মা-বাবা, স্ত্রী, সন্তান, বন্ধু ও আত্নীয়-স্বজনদের সাথে নিয়ে সিদ্ধিরগঞ্জ গোদনাইল এসও এলাকায় নিজ বাড়ীতে এবারের ঈদ উদযাপন করার আশা রয়েছে। সব বিছু ঠিক থাকলে স্থানীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত শেষে পরিবারের সকল সদস্যদের সাথে নিয়ে ঈদের আনন্দ উদযাপন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।  তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর সর্বশ্রেষ্ঠ আনন্দের দিন পবিত্র ঈদুল ফিতর। মহান রাব্বুল আলামিন ৩০টি রোজা পালন শেষে আমাদের জন্য উপহার দিয়েছেন আনন্দের একটি দিন পবিত্র ঈদুল ফিতর। ঈদের জামাত শেষে ধনী-গরীব একাকার হয়ে হাতে হাত এবং কোলাকুলির মাধ্যমে পরস্পরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি নারায়ণগঞ্জসহ দেশবাসীকে জানান পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর ধনীগরিব নির্বিশেষে সবার জীবনে সৌহার্দ, সহমর্মিতা, সহনশীলতা ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। সব ভেদাভেদ ভুলে এই দিনে সবাই সাম্য, মৈত্রী সম্প্রীতির বন্ধনে মিলিত হয়। ঈদুল ফিতর সবার মধ্যে আত্মশুদ্ধি, উদারতা, নৈতিকতা মানবিক মূল্যবোধ জাগ্রত করে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা, বাণিজ্য, অর্থনীতিসহ সবক্ষেত্রে সাফল্যের চলমানধারা নতুন শিখরে উন্নীত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ঈদুল ফিতর নারায়ণগঞ্জবাসীর জন্য সুখ সমৃদ্ধি আনন্দ বয়ে আনবে প্রত্যাশা করে সকলের কাছে আগামীর সুন্দর বাংলাদেশের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চেয়েছেন তিনি। তিনি নারায়ণগঞ্জ-৪ আসনের উন্নয়নের রুপকার মাননীয় সংসদ সদস্য জননেতা একেএম শামীম ওসমান ও তার পারিবারের জন্য দোয়া চেয়েছেন। দোয়া চেয়েছেন নাসিক ৬নং ওয়ার্ড জনতার কাউন্সিলর সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সংগ্রামী সভাপতি আলহাজ্ব মতিউর রহমানসহ সকল মুসলিম উম্মার জন্য। ঈদের আনন্দ ঈদের খুশি সকলের মাঝে ছড়িয়ে পড়ুক, দিনটিকে ঘিরে বিশ্বজুড়ে বয়ে যাক শান্তির বার্তা এমনটাই প্রত্যাশা করেছেন প্রকাশক আশরাফ উদ্দিন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park