1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

আন্তরিক হলে নিজেদের মধ্যে সংঘাত-প্রতিযোগীতা থাকবে না: শাহ নিজাম

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিতে অক্লান্ত পরিশ্রম করছেন। আমাদের এমপি শামীম ওসমান এলাকার মানুষের জন্য কাজ করে চলেছেন। এরই সঙ্গে যুব সমাজ যদি দেশের জন্য কাজ করে, মানুষের উপকার করে তাহলে দেশ আরও দ্রুত এগিয়ে যেতে পারবে, প্রধানমন্ত্রীর প্রচেষ্টা আরও দ্রুত সফল হবে। কিছু দিন পর এমন সময় আসবে আমরা টাকা নিয়ে ঘুরবো, খাবার নিয়ে ঘুরবো দেওয়ার জন্য। কিন্তু তা নেওয়ার মানুষ খুঁজে পাওয়া যাবে না। কেউ আর অভাবে থাকবেন না। আমরা সেই বাংলাদেশ চাই। আজ সোমবার (৮ এপ্রিল) মামুদপুর ইয়ুথ সোসাইটির উদ্যোগে নিম্ন আয়ের মানুষদের ঈদ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তেব্যে এ কথা বলেন তিনি। এসময় সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

শাহ নিজাম বলেন, মানুষের মধ্যে আল্লাহর প্রতি শুকরিয়া, আন্তরিকতা থাকতে হবে। মানুষের আন্তরিক হতে হবে। যখন মানুষের মধ্যে এ গুণ আসবে তখন আমাদের মধ্যে কোন সংঘাত থাকবে না, প্রতিযোগীতা থাকবে না। আমি প্রার্থণা করি, আমাদের প্রত্যেকের মাঝে আন্তরিকতা, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বেড়ে উঠুক। আমরা সবাই মিলে যদি কাজ করি দেশে কোন অভাব থাকবে না। হয়ত, একদিন আমরা দেওয়ার জন্য খাবার নিয়ে ঘুরবো কিন্তু উত্তরে বলা হবে, আলহামদুলিল্লাহ আমার এক বেলার খাবার আছে। আমার খাবার লাগবে না। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ।

তিনি বলেন, যুব সমাজ যদি জেগে না ওঠে, সমাজের জন্য দেশের জন্য কাজ না করে তবে সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব হবে না। আর সমাজ সুন্দর না হলে দেশ সুন্দর হবে না। আমাদের লক্ষ থাকা উচিত আমাদের দেশের মানুষ ক্ষুধার্থ না থাকুক, অভাবে না থাকুক। যে কারণে আমরা স্বাধীনতা অর্জন করেছি, সেই স্বাধীনতার সুফল মানুষ যেন পায়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park