1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

না.গঞ্জ কারাগারে বন্দিরা যেভাবে ঈদ কাটাবেন

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

রমজান মাস শেষেই ঈদুল ফিতর। পরিবারের সাথে আনন্দে ঈদ উদযাপন করতে নারায়ণগঞ্জ ছেড়েছেন লাখো ঘরমুখো মানুষ। স্বজনদের নিয়ে নতুন পোশাক পরে, মুখরোচক খাবার খেয়ে ঈদ করবেন। কিন্তু এই আনন্দ থেকে বঞ্চিত নারায়ণগঞ্জ জেলা কারাগারের বন্দিরা। বন্দিদের কেউ রয়েছেন ফাঁসির অপেক্ষায়, কেউ রয়েছেন মামলার রায় ঘোষণার অপেক্ষায়। যার দরুণ বিমর্ষ হয়ে আছেন অনেকেই। তাই বন্দিদের ঈদ আনন্দ দিতে উদ্যোগ নিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।

নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. মোকাম্মেল হোসেন জানান, ঈদের দিন ভোড়ে বন্দিরা পায়েস-মুড়ি খাওয়ার মধ্য দিয়ে দিন শুরু করবেন। এরপর সকাল ৯ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। কারাগারের ভিতরের মাঠে এ ঈদ জামাত অনুষ্ঠিত হবে। তাদের জন্য দুপুরের খাবারে থাকছে পুলাও, গরুর মাংস, খাসির মাংস, সালাদ ও কোল্ড ড্রিংক্স (কোমল পানীয়)। রাতের খাবারে থাকছে ভাত, মাছ, সবজি, ডাল। এছাড়াও ঈদের পরের দিন বন্দিদের বাড়ি থেকে রান্না করা খাবার দেওয়া হবে।

তিনি আরও জানান, সোমবার সকালের হিসেব অনুযায়ী কারাগারে ১ হাজার ৪৭২ জন বন্দি আছে। এদের মধ্যে ফাসির দন্ডপ্রাপ্ত, যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন মামলার আসামি রয়েছেন। ঈদের আগে জামিনে ১০০ থেকে ২০০ বন্দি বের হবেন। ঈদের দিন ১ হাজার ৩০০ এর মতো বন্দি থাকবেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park