1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বস্তিতে ঘরে ফিরছে মানুষ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য নাড়ির টানে গ্রামে ছুটছেন যাত্রীরা। এর ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীর চাপের পাশাপাশি বেড়েছে যানবাহনের চাপ। তবে চাপ বাড়লেও মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে কোথাও কোনো যানজটের সৃষ্টি হয়নি। যাত্রীরা স্বাচ্ছন্দ্যেই তাদের গন্তব্যস্থলে যেতে পারছেন। আজ সোমবার (৮ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে সরেজমিনে গিয়ে এমনই চিত্র লক্ষ্য করা যায়। চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে শিমরাইল মোড়ে দাঁড়িয়ে আছেন আল আমিন নামের এক যাত্রী। তার সঙ্গে কথা হলে তিনি বলেন, অন্যান্যবারের চেয়ে এবার মহাসড়ক একেবারে ফাঁকা মনে হচ্ছে। বাসের টিকিট পেতে তেমন সমস্যায় পড়তে হয়নি। কিছুক্ষণের মধ্যেই বাস চলে আসবে। আল আমিনের মতো একই সুরে বলেন আব্দুর রহিম নামের আরেক যাত্রী। তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে সবসময় মহাসড়কে যানজটের শঙ্কা থাকলেও এবার তা দেখছি না। আশা করছি, নির্বিঘ্নেই গন্তব্যস্থলে যেতে পারবো। মো. সুমন মিয়া নামের হানিফ পরিবহনের এক বাসচালক বলেন, সায়েদাবাদ থেকে অল্প সময়েই শিমরাইল মোড় এসেছি। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে পুলিশ থাকায় কোথাও কোনো যানজট নেই৷ আবার মহাসড়কের কোথাও কোনো খানাখন্দ না থাকায় আমাদেরও বাস চালাতে কোনো সমস্যা হচ্ছে না। কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন বলেন, যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আমরা মহাসড়কে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি। আশা করছি এবারের ঈদযাত্রা অন্যান্যবারের তুলনায় স্বাচ্ছন্দ্যময় এবং নিরাপদ হবে। নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন বলেন, মহাসড়কে চুরি, ছিনতাই ঠেকাতে আমরা সতর্ক অবস্থানে রয়েছি। মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা নজরদারির মধ্যে রেখেছি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park