সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থ্যতা কামনা মিলাদ ও ইফতার মাহফিলে আয়োজন করা হয়েছে। রবিবার (৭ এপ্রিল) নগরীর নবাব সলিমুল্লাহ সড়কের পাশে একটি রেস্তোরাঁয় নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি’র উদ্দ্যেগে ওই মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। প্রধান আলোচক নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও প্রধানবক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব এড. মো. আবু আল ইউসুফ খান টিপু।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ