পূর্ব ইসদাইরের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘শাপলা সংসদ’ পাঁচ শতাধিক নি¤œবিত্তের মাঝে উন্নতমানের ঈদসামগ্রী বিতরণ করেছে। ফতুল্লা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ফাইজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক ও ছড়াকার আলহাজ্ব ইউসুফ আলী এটম। আরো উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা ও পূর্ব ইসদাইর পঞ্চায়েতের সভাপতি আলহাজ্ব আ. মান্নান, , আলহাজ্ব মাসুদুর রহমান শামীম, অবসরপ্রাপ্ত ব্যাংকার আলম চান, হাবিবুল্লাহ খান, শাপলা’র সভাপতি আব্দুল কাদের সিকদার, সেক্রেটারি হাজী আব্দুল বাসেত রতনসহ মেহেদী আহসান লিটু, মনিরুল ইসলাম মুন, শাহ আলম খন্দকার, অধ্যাপক খালেদ বিন রশীদ, ছদরুল আলম, জাহাঙ্গীর আলম, লুৎফর রহমান রিপন প্রমুখ কর্মকর্তা।
বুড়ির দোকান এলাকায় শাপলা’র কার্যালয়ের সামনে সকাল ১০টা থেকেই কুপনধারীদের লাইন ধরে উপহারসামগ্রী সংগ্রহ করতে দেখা যায়। এলাকার হতদরিদ্ররা তাদের পরিবার পরিজন নিয়ে ঈদের দিন তৃপ্তিসহকারে খাবার মতো মূল্যবান ঈদসামগ্রী পেয়ে খুবই খুশি। প্রত্যেকটি প্যাকেটে ছিলো পোলাও চাল, সোয়াবিন তেল, চিনি, দুই রকম সেমাই ও গুড়া দুধ। প্যাকেট হাতে পেয়ে সত্তরোর্ধ্ব এক বৃদ্ধাকে দু’হাত তুলে আয়োজকদের সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করে দোয়া চাইতে দেখা গেছে।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ