1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

না.গঞ্জ ক্লাবে ১ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

সামাজিক কর্মসূচির অংশ হিসেবে ১ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও শাড়ি-লুঙ্গি বিতরণ করেছে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড। সুবিধা বঞ্চিতদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার জন্যই নারায়ণগঞ্জ ক্লাবের পরিচালনা কমিটির পক্ষ থেকে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়ে। আজ রবিবার (৭ মার্চ) সকালে নারায়ণগঞ্জ ক্লাব প্রাঙ্গনে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি ও বিসিবি’র পরিচালক তানভীর আহম্মেদ টিটু বলেন, প্রতিবছর ঈদে আমরা চেষ্টা করি মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে। এবারও একই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। আমাদের ক্লাব মেম্বারদের সহযোগিতায় ১ হাজার পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করেছি। ঈদের দিন রান্না করার জন্য যা যা প্রয়োজন যেমন, পোলার চাল, দুধ, তেল, সেমাই, চিনি ও লবনসহ একটি শাড়ি ও লুঙ্গি দেওয়া হয়েছে। যেহেতু ঈদের বাকি আরও ৩ দিন, তাই এর মাঝে যদি ক্লাব মেম্বারদের থেকে আরও সহযোগিতা আসতে থাকে তাহলে আমরা আরও মানুষদের কাছে এই ঈদ সামগ্রী পৌছে দিবো। আমাদের সমাজে সুবিধা বঞ্চিত যারা আছে তাদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নেওয়াই আমাদের উদ্দেশ্য। নারায়ণগঞ্জ ক্লাব একটি সামাজিক ক্লাব। আর আমাদের ঈদ সামগ্রী বিতরণ সামাজিক কর্মসূচির একটি অংশ। এটা ক্লাবের পক্ষ থেকে দেওয়া হলেও এটা ক্লাবের ফান্ড না। আমাদের ক্লাবের যে ম্বোররা আছেন তাদের ব্যক্তিগত ভাবে যে সাহায্য করেছেন সে হিসেবেই আমরা ঈদ সামগ্রী বিরতণ করছি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park