পবিত্র লাইলাতুল কদরে দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন রেজি নং বি-১৭৫৩ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও দি ডেইলী স্বাধীন বাংলাদেশ ডটকমের সুযোগ্য প্রকাশক উদীয়মান তরুন ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা আশরাফ উদ্দিন। আজ ৬ এপ্রিল পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে এক বার্তায় তিনি মোবারকবাদ জানান।
আশরাফ উদ্দিন বলেন, পবিত্র লাইলাতুল কদর মুসলিম জাতির জন্য অত্যন্ত বরকত ও পুণ্যময় রজনি। অসীম দয়ালু মহান আল্লাহ এ রাতকে হাজার মাসের চেয়েও উত্তম হিসেবে ঘোষণা করেছেন। মহান আল্লাহ কুরআনে ঘোষণা করেছেন, ‘নিশ্চয়ই আমি তা (কুরআন) অবতীর্ণ করেছি কদরের রাতে। আর কদরের রাত সম্বন্ধে তুমি কি জানো? কদরের রাত হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। সে রাতে ফেরেশতারা ও রুহ [জিবরাইল (আঃ)] অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাদের প্রতিপালকের অনুমতিক্রমে। শান্তিময় সে রাত বিরাজ করে ফজরের আবির্ভাব পর্যন্ত।’ (সূরা আল-কদর, আয়াত ১-৫)
পবিত্র এই রজনিতে ইবাদত-বন্দেগীর মাধ্যমে আমরা মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। অর্জন করতে পারি তাঁর অসীম রহমত, বরকত ও মাগফিরাত।’ ‘আসুন শবেকদরের এই পবিত্র রজনিতে আমরা সর্বশক্তিমান আল্লাহর দরবারে প্রার্থনা করি। নিজের জন্য, দেশের জন্য ও সমগ্র মুসলিম জাহানের জন্য। সর্বশেষে এই পবিত্র রজনীতে আমি পরম করুণাময় আল্লাহর নিকট অশেষ রহমত ও বরকত কামনার পাশাপাশি দেশের অব্যাহত অগ্রগতি ও কল্যাণের জন্য প্রার্থনা জানাই।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ