পবিত্র রমজানের শেষ জুম‘আ দিনটি মুসলিমদের কাছে জুমাতুল বিদা বা আখেরি জুম‘আ নামে পরিচিত। জুমাতুল বিদা মানে হচ্ছে শেষ শুক্রবার বা শেষ জুম‘আ। এ দিন উপলক্ষ্যে ডি আইটি মসজিদসহ বিভিন্ন মসজিদে ঢল নেমেছে ধর্মপ্রাণ মুসল্লিদের। মসজিদের আঙ্গিনা ছেড়ে নামাজের কাতার পৌছে গেছে সড়ক পর্যন্ত। জুম‘আর নামাজে মসজিদ ভবনের ভিতরে নামাজ আদায়ের জন্য কেউ কেউ এসেছেন পৌনে ১১ টায়। নামাজ শেষে আজ দেশ-জাতি এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনায় দোয়াও করেছেন মুসল্লিরা।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ