পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ শীতলক্ষ্যার উদ্যোগে গরীবদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী উপহার দেয়া হয়েছে। শুত্রবার বাদ জুম্মা নারায়ণগঞ্জ সিটি কর্পোলেশন ১২ নং ওয়ার্ডের ইসদাইরে এনামুল হক সিদ্দিকী সুপার মার্কেটে এ উপহার তুলে দেয়া হয়।
এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ শীতলক্ষ্যার প্রেসিডেন্ট এড. রাজিব দাস। উপস্থিত ছিলেন প্রোগ্রাম চেয়ার রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ শীতলক্ষ্যার পাস্ট প্রেসিডেন্ট ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ এনামুল হক সিদ্দিকী, রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ শীতলক্ষ্যার প্রেসিডেন্ট ও প্রোগ্রাম কো-চেয়ার ইসমাইল হোসেন, ট্রেজারার গোবিন্দ চন্দ্র্র সাহা, সত্যজিৎ কুমার ভৌমিক। এ ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান উল রাজিব, অর্থ সম্পাদক কাইয়ুম খান, ভারপ্রাপ্ত সংগঠনিক সম্পাদক বিশাল আহম্মেদ, ইসদাইর আলোকিত শ্রমজীবি সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ ফরিদ ও ক্ষোষাধক্ষ্য তোফায়েল হোসেন রানা।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ