1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

নারায়ণগঞ্জে ৫ টাকায় শিশুদের ঈদের জামা দিলেন খোরশেদ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

নারায়ণগঞ্জে প্রতি বছরের মত এবারো ঈদ উপলক্ষে শিশুদের ৫ টাকায় ঈদের নতুন জামা দিয়েছেন কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। আজ শুক্রবার (৫ এপ্রিল) জুমার নামাজের পর শহরের মাসদাইরে ১৩ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে এ নতুন জামা বিতরণ করা হয়েছে।
এসময় প্রায় ৪শ শিশুকে ঈদের নতুন জামা দেয়া হয় নামমাত্র ৫ টাকা মূল্যে। এর আগেও বিগত কয়েক বছর ধরে একইভাবে নামমাত্র মূল্যে ৫ টাকায় শিশুদের ঈদের নতুন জামা বিতরণ করা হয়।
এদিকে নতুন জামা পেয়ে সেখানেই তা পরিধান করে আনন্দ প্রকাশ করেন বাচ্চারা।
নতুন জামা পাওয়া ৩ বছরের সাদিয়ার মা সুরাইয়া বেগম জানান, আমরা তো দিন আনি দিন খাই। আমাদের তো ঈদের জামা বিলাসিতা। তবুও মন মানেনা সন্তানরা তো ঈদে নতুন জামা চায়। গত দুই বছর কমিশনার খোরশেদ আমাদের সন্তানদের ঈদের নতুন জামা দেন ৫ টাকায়। এতে আমাদের সন্তানদের আমরা বলতে পারি কারো দেয়ায় নয় আমরা টাকা দিয়ে নতুন জামা কিনেছি সন্তানদের জন্য।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, আমরা চাই সবাই ঈদের আনন্দ ভাগাভাগি করে নেই। যাদের সামর্থ্য নেই তারা যেন আমাদের সন্তানদের নিয়ে ঈদে নতুন জামা পরিয়ে ঈদ করতে পারে সেজন্য আমাদের এ সামান্য আয়োজন। আর নামমাত্র ৫ টাকা নেয়ার মানে হলো তারা যেন জামা পেয়ে নিজেদের ছোট মনে না করে বা তাদের মনকে ছোট না করে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park