1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

ঈদের ছুটিতে না.গঞ্জ ছাড়বে লাখো মানুষ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নাড়ির টানে লাখো মানুষ বাড়ি ফিরবেন। জীবিকার তাগিদে বিভিন্ন জেলা থেকে আসা এ মানুষদের মধ্যে কেউ বাড়ি ফিরবেন সড়কপথে, কেউ নদীপথে আবার কেউবা রেলপথে। তবে ঘরমুখো যাত্রীদের বেশি চাপ থাকছে সড়কপথে। ইতিমধ্যেই বাড়ি ফিরতে সরকারী-বেসরকারী পরিবহনের আগাম টিকিট কাটছেন যাত্রীরা। আগামী ২৭শে রমজান থেকেই বেশির ভাগ মানুষ বাড়ির উদ্দেশ্যে রওনা দিবেন।
সড়কপথে যাত্রা নির্বিঘœ করতে বিআরটিসি স্পেশাল সার্ভিস চালু করেছে। নারায়ণগঞ্জ থেকে সংস্থাটি দেশের ৯টি জেলায় ৫৪টি বাস প্রস্তুত রেখেছে। ৭ এপ্রিল থেকে বাস ছাড়া শুরু করবে। বিআরটিসি নারায়ণগঞ্জ বাস ডিপোর প্রধান, ডিজিএম (পিএনএস) মো. মনিরুজ্জামান বাবু জানান, নারায়ণগঞ্জ থেকে ঈদে ঘরমুখো যাত্রীদের জন্য ৯ টি জেলায় ৫৪ টি বাস প্রস্তুত করা হয়েছে। এরইমধ্যে ২৫ টি বাসের টিকিট বিক্রি হয়েছে। আগামী ৭ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত এ বাসগুলো চলবে। এছাড়াও গার্মেন্টস শ্রমিকদের জন্য আলাদা বাস রাখা হয়েছে, যা রির্সাভ করে তারা গন্তব্যে যেতে পারবেন।

ঈদের ছুটিতে বাড়ির যাত্রা সহজ করতে প্রস্তুতি নিয়েছে হাইওয়ে পুলিশ। এনিয়ে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন জানান, ঈদের ছুটিতে ঘরমুখো যাত্রীদের বেশ চাপ পড়বে। কিন্তু যানজট যথাসম্ভব কমিয়ে আনতে আমাদের যথেষ্ঠ প্রস্তুতি রয়েছে। আমাদের মোবাইল টিম মহাসড়কে সবসময় কাজ করবে। এছাড়াও যে সকল পয়েন্টে যানজট বাধার আশঙ্কা থাকবে সেখানে আমাদের টহল টিম থাকবে। আশা করি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীরা যানজটে পড়ে ভোগান্তির শিকার হবেন না।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park