1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

না.গঞ্জ সদর উপজেলার নির্বাচন স্থগিত, ২২ এপ্রিলের পর চূড়ান্ত সিদ্ধান্ত নিবে হাইকোর্ট

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

সংশোধন হয়ে উপজেলা নির্বাচনে দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ ধাপের ভোটের দিন ঘোষণা করা হয়েছে। দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে ভোট দেয়ার ইচ্ছা পূরণ হয়েছিলো নারায়ণগঞ্জ সদর উপজেলার ভোটারদের। কিন্তু সেই ইচ্ছায় ফের বাধা এসে হাজির হয়েছে। মহামান্য হাইকোর্ট’র নির্দেশে স্থগিত করা হয়েছে নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাচন।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) তথ্যটি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কমিশনারের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ রিয়াজুল আলম। তিনি জানান, উপজেলা পরিষদ নির্বাচনে চারটি ধাপের দ্বিতীয় ধাপে নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছিলো। কিন্তু জমিসংক্রান্ত কারণে আগামী ২২ এপ্রিল (সোমবার) পর্যন্ত সদর উপজেলার নির্বাচন স্থগিত করা হয়েছে। পরবর্তীকে ২২ এপ্রিল পর হাইকোর্ট’র সিদ্ধান্ত নিবে সদর উপজেলার নির্বাচন হবে কিনা হবেনা।
এর আগে, গত ২১ মার্চ নির্বাচন কমিশন (ইসি)’র বৈঠকে চুড়ান্ত নির্বাচনী তফসিল ঘোষণা করেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। উপজেলা নির্বাচনে দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ ধাপের ভোটের দিন সংশোধন করা হয়েছে। নির্বাচন কমিশন অনুযায়ি দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ হবে ২৩ মে, তৃতীয় ধাপের ভোট গ্রহণ হবে ২৯ মে এবং চতুর্থ ধাপের ভোট হবে ৫ জুন।
প্রসঙ্গত, সর্বশেষ ২০০৯ সালের জানুয়ারিতে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সে সময় বিএনপি নেতা আবুল কালাম আজাদ বিশ্বাস চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন গঠিত হলে সদর উপজেলার কিছু অংশ সিটি কর্পোরেশনে চলে যায়। উপজেলা পরিষদ আইন ১৯৯৮ (২০০৯ সনের ৩০ জুন সংশোধিত) এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার সদর উপজেলা পুর্নগঠন করে। ২০১৪ সালের ৪ মার্চ এ সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করা হয়।
অন্যদিকে, ২০১৯ সালে ৫ ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। নারায়ণগঞ্জে সদর উপজেলা বাদে ৪ টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই বছরের ৩১ মার্চ নির্বাচনের ৪র্থ ধাপে রূপগঞ্জ, আড়াইহাজার ও সোনারগাঁ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়। আবার ১৮ জুন ৫ম ধাপে বন্দর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়। চলতি বছরের উপজেলা নির্বাচন সামনে রেখে ইতিমধ্যেই আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল প্রস্তুতি নেওয়া শুরু করেছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park