মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম বলেন, আমাদের নেতা হচ্ছে শামীম ওসমান। শামীম ওসমানের বাহিরে তো আমাদের কোন পরিচয় নাই। আজ শামীম ওসমান আমাদের মাথায় হাত রেখেছেন বলেই আমি শাহ নিজাম বা ফাইজুল হতে পেরেছি। অনেকেই নিজেকে বড় নেতা বলে মনে করেন কিন্তু শামীম ওসমান তার হাতটা মাথা থেকে সরিয়ে নিলে রাস্তায় চা খাওয়ার জন্য কেউ দাওয়াত দিবে না।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) ফতুল্লায় সামাজিক সংগঠন প্রত্যাশ্যার এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি। এসময় উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম সেন্টু, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম, ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ