1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

বঙ্গবন্ধু সড়কে রেলক্রসিং বার ভাঙা, দুর্ঘটনার আশংকা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

নারায়ণগঞ্জ শহরের ব্যস্ততম রাস্তা বঙ্গবন্ধু সড়কের দুই নং রেলগেট এলাকার রেলক্রসিং বার ভেঙে পড়েছে। ফলে ঝুঁকি নিয়েই ট্রেন চলছে এলাকাটি দিয়ে।

মঙ্গলবার (২ এপ্রিল) শহরের দুই নং রেলগেট এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে।

এসময় শহরের দুই নং রেলগেট এলাকায় বঙ্গবন্ধু সড়কের পশ্চিম দিকের রেলক্রসিং বারটি ভাঙা দেখা যায়। এ রাস্তা দিয়েই নিয়মিত ট্রেন চলাচল করছে। অন্য দিকে ঝুঁকি নিয়ে একই রাস্তা দিয়ে যানবাহন চলাচল করছে। এতে যেকোন সময় মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে।

স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন যাবৎ এই রেলক্রসিং বারটি ভাঙা। এখনও এটি ঠিক করানো হয়নি। ঝুঁকি নিয়ে এদিক দিয়ে যানবাহন চলাচল করছে৷ প্রায়ই যানজটের ফলে রেললাইনের ওপরই যানবাহন দাঁড়িয়ে থাকে। এমন পরিস্থিতিতে রেলক্রসিং বার না থাকলে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে।

এ ব্যাপারে জানতে চাইলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলওয়ের ষ্টেশন মাষ্টার কামরুল জানান, আমরা এটা ঠিক করতে টেকনিশিয়ান সিরাজকে বার বার বলছি। সে গাফলতি করছে, দেরী করছে। এখন আবার বলা হবে। আশা করছি আজ কালের মধ্যে এটি মেরামত করা হবে।

এর আগে ২০২১ সালের ২৬ ডিসেম্বর একই এলাকায় এক নং রেলগেট ক্রসিংয়ে আটকে পড়ে বাসের সাথে ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় বাসের তিন যাত্রী নিহত হন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park