1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ মহিলা পরিষদ, না’গঞ্জ জেলার বিক্ষোভ মিছিল

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
 বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলার আন্দোলন উপ-পরিষদের উদ্যোগে নারায়ণগঞ্জসহ সারাদেশে দ্রব্যমূল্যের উচ্চ বৃদ্ধির প্রতিবাদে রবিবার ৩১ মার্চ ২০২৪ তারিখ সকাল ১১ টায়  বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ অফিস, ১৮ নাম্বার নবাব সলিমুল্লাহ রোড থেকে শুরু হয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে গিয়ে প্রতিবাদ সভার মাধ্যমে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় সহ সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা লক্ষ্মী চক্রবর্তীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য প্রদান করেন, জেলার সহ-সভাপতি ও কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক রীনা আহমেদ, সাধারণ সম্পাদক এডভোকেট হাসিনা পারভীন, সহ-সাধারণ সম্পাদক রহিমা খাতুন, লিগ্যাল এইড সম্পাদক সাহানারা বেগম, পরিচালনা করেন আন্দোলন সম্পাদক শোভা সাহা। উপস্থিত ছিলেন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মঞ্জুশ্রী নিয়োগী, সহ-সভাপতি কৃষ্ণা ঘোষ, সংগঠন সম্পাদক প্রীতি কণা দাস, সমাজকল্যাণ সম্পাদক রওশন আরা পারুল, সদস্য রাশিদা বেগম, শহর কমিটির পক্ষে শীলা সরকার, উম্মে লায়লা, দীপা রায়, শাহনাজ বেগম লিপি, কাওছারা আক্তার পান্না, নুপুরসহ আরো অনেক।
বক্তারা বলেন, বর্তমানে পরিস্থিতি এমন হয়েছে প্রতিদিনই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে। তেল, চাল, ডাল, আটা, পিঁয়াজ , মাছ-মাংস, দুধ, চিনিসহ প্রতিটি পণ্যের দাম ঊর্ধ্বগতি দ্বিগুণ- তিনগুণ হয়েছে। এর কারণে বাসা ভাড়াও বৃদ্ধি পাচ্ছে। জনজীবন চরম দুর্ভোগের শিকার। ঔষুধপত্রেরও দাম বৃদ্ধি পেয়েছে। একই সাথে বিদ্যুৎ, গ্যাস, পানির মূল্য দফায় দফায় বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ আরো বেশি অসহায় হয়ে পড়েছে। অনেককে কর্মহীন হয়ে পড়েছে। অভাব অনটনের কারণে পারিবারিক অশান্তি ও কলহ বৃদ্ধি পাচ্ছে। এর ফলে নারীরা বেশি নির্যাতিত হচ্ছে। গণমাধ্যমে এসব বিষয় নিয়মিত প্রচার হলেও সরকার পক্ষ থেকে বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে তেমন কোন পদক্ষেপ নেয়া হয়নি। তাই সরকারের কাছে জোর দাবি আইন প্রয়োগ করে দ্রুত বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে হবে। তেল, চাল, ডাল, আটা, পিঁয়াজ, দুধ, ডিম, চিনিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমিয়ে সহনীয় মাত্রায় আনতে হবে, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, গ্যাস, বিদ্যুৎ ও পানির মূল্য কমাতে হবে। এ কর্মসূচি জেলা, শহর ও পাড়া কমিটির অর্ধ শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park