1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

ছিনতাই কমাতে মেয়রের কাছে সেলিম ওসমানের অনুরোধ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪

নগরবাসীদের ছিনতাইয়ের হাত থেকে বাচাঁতে মেয়রের কাছে বিশেষ অনুরোধ করেছে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান। তিনি বলেন, আমি মেয়র এর কাছে অনুরোধ করবো একটা টহল টিম গঠন করার জন্য। তারা সব সময় এখানে টহলে থাকবেন, যাতে চলাফেরায় ছিনতাই থেকে যেন আমরা নগরবাসীকে বাঁচাতে পারি।

শনিবার (৩০ মার্চ) দুপুরে বিকেএমইএ ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শওকত হাসেম শকু ও ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্নাসহ আরও অনেকে।

এমপি সেলিম ওসমান আরও বলেন, হলিডে মার্কেট চলাকালীন সময় হকাররা যদি অন্য কোন সড়কে বসে তাহলে, আমি আশা করছি সে ক্ষেত্রে পুলিশ প্রশাসন আমাদের সহযোগিতা করবে। আমাদের ব্যবসায়ীদের তরফ থেকে একটা ফান্ড দেওয়া হয়েছিল ট্রাফিক কন্ট্রোল করার জন্য। এবার নারায়ণগঞ্জে বাস এবং ট্রাক নিজেদেরকে খুব ভালোভাবে গুছিয়ে নিয়েছেন সড়কে কোন যানজট হয়নি। কিন্তু ফান্ট শুধুমাত্র ট্রাফিক কন্ট্রোল এর জন্য চলে গেছে। কিন্তু মার্কেট কন্ট্রোল করার জন্য শুধু নারায়ণগঞ্জ থানার উপর চাপ থাকে। এটা আসলে ওভারলোড হয়ে যায়। সুতরাং এখানে আসলে বিশেষ পুলিশ আনা হলে ভালো হয়। সেখানে আনসার হোক বা ভলেন্টিয়ার নিয়োগ দেয়া যেতে পারে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park