1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

হকারদের যে দোষের কথা বললেন সেলিম ওসমান

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান বলেন, হকারদের একটা দোষ হল তারা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে যায়। তারা বিভিন্ন নিজেদের নাম দেয় হকার লীগ এবং হকার সংগ্রাম কমিটি। এই ধরনের সংগঠনের নাম দিয়ে তারা গার্মেন্টসের নেতাকর্মীদের দিয়ে সমাবেশ করে ও আজেবাজে কথা বলে। শনিবার (৩০ মার্চ) দুপুরে বিকেএমইএ ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।
এসময় তিনি আরও বলেন, আমার কাছে হকাররা দাবি করেছিল যে, তারা আজ থেকে চাঁদরাত পর্যন্ত হলিডে মার্কেটটা টানা চলবে। মানবতার দিক থেকে চিন্তা করেই আমরা হকারদের হলিডে মার্কেট করতে দিয়েছি। কিন্তু আমাদের কথা ছিল ফুটপাতে কোন হকার বসবে না। আমরা সবাই জেলা প্রশাসন, মেয়রসহ আমরা সবাই বসে একটি বৈঠক করলাম। আমাদের কাছে দুই হাজার হকারের তালিকা পেলাম, সেখান থেকে ৫০০ জন হকার নারায়ণগঞ্জের ছিল। আমরা চেষ্টা করছিলাম হকারদের একটা বাজার করা যায় কিনা।

সেলিম ওসমান বলেন, মানুষ এখন কষ্ট করে চলছে। যারা গত ঈদের চারটা মুরগি কিনতো, তার এখন একটা মুরগি কিনছে। তবুও মানুষ এই সরকারকে সমর্থন করে চলছে। আমাদের যেহেতু বড় একটি গ্যাসের সংকট ছিল। সংকটটা কেটে গেলে আমাদের রপ্তানি বাড়বে। আর রপ্তানি হলে আমাদের আয় বাড়বে, আয় বাড়লেই আমরা একটা ভালো পরিস্থিতিতে চলে আসবো। আগামী এক বছরের মধ্যে সারা বিশ্বের কাছে আমরা একটা ভালো স্থানে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারব। শুধু বাংলাদেশের যে জিনিসপত্রের দাম বেড়েছে এমনটা নয় সারা বিশ্বে এই জিনিসপত্রের দাম বেড়েছে। আগে যে ইনজেকশন কিনতাম ১০ হাজার বাত সে ইনজেকশন এখন আমার কিনতে লাগে ২৫ হাজার বাত। আমি ভয়ের কারণে সে ইনজেকশন নিতে পারছি না। আমি চিকিৎসায় এত খরচ করবো কিভাবে। আমার এ চিকিৎসা টাকা দিয়ে তো আরেকজন বেঁচে যেতে পারে। আমাদের সবার জন্য একই অসুবিধা। আমাদের একটু ধৈর্য ধারণ করতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শওকত হাসেম শকু ও ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্নাসহ আরও অনেকে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park