1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

নেত্রী যতক্ষণ আছে আমি ততক্ষণ আছি: শামীম ওসমান

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, অনেকে বলে শামীম ওসমানকে এটা দেওয়া হয়নি ওটা দেওয়া হয়নি। আমি চাইলেই নিয়ে আসতে পারি। আমি পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মান করি জাতির পিতার কন্যাকে। নেত্রী যতক্ষণ আছে আমি ততক্ষণ আছি। এটাই সবচেয়ে বড় পাওয়া। নয়ত এখানে বসে আমরা আলোচনা করতে পারতাম না।

শনিবার (৩০ মার্চ) নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুরে থানা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত বর্ধিত সভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

শামীম ওসমান বলেন, আমি জাতির পিতার কন্যাকে বলেছি আমাকে মনোনয়ন দেবেন না। আপনাকে ক্ষমতায় আসতে হবে। আমি রাজনীতি করতে এসেছি, ধান্ধাবাজি করতে আসিনি। ধান্ধাবাজি করলে আমার বাড়িঘর, জাহাজ, ব্যবসা ব্যাংকে বন্ধক রাখতাম না।

তিনি বলেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আমি কোনো নাম ঘোষণা করবো না। আমার সন্তানদের কাছে হাতজোড় করে অনুরোধ করছি। আমি কোনোদিন কারও কাছে কিছু চাইনি। আমার অনুরোধ আমাকে বিব্রত করো না। আমি আপনাদের ভালোবাসি। এটাকে কেউ দুর্বলতা ভাবলে আমি যা বলব সেটাই হবে এর বাইরে কিছু হবে না। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মো. বাদল উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park