1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

হলিডে মার্কেট প্রসঙ্গে সেলিম ওসমানের নতুন নির্দেশনা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪

হকারদের হলিডে মার্কেট প্রসঙ্গে নতুন নির্দেশনা দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান। তিনি বলেন, আমি প্রশাসনের সাথে কথা বলেছি, যদিও এটা প্রশাসনের জন্য একটা কষ্টকর ব্যাপার হয়ে যায়। তবুও আমি জেলা প্রশাসনকে রাজি করিয়ে সিদ্ধান্ত দিচ্ছে যে, এপ্রিল মাসের ৫ তারিখ থেকে চাঁদ রাত পর্যন্ত হকারদের হলিডে মার্কেট প্রতিদিন বসবে। এটা এখন হলিডে মার্কেট নয়, ঈদ মার্কেট ঘোষণা দেওয়া হল।

শনিবার (৩০ মার্চ) দুপুরে বিকেএমইএ ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি। এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শওকত হাসেম শকু ও ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্নাসহ আরও অনেকে।

সংসদ সদস্য সেলিম ওসমান বলেন, শুধু ঈদ নয় সামনে আরও একটি দিন রয়েছে পহেলা বৈশাখ। সে পহেলা বৈশাখ আমরা দেখব যে কিছু করা যায় কি না। তবে যেহেতু আমরা এত বড় একটি ঘোষণা দিচ্ছি আমরা হকারের কাছে অনুরোধ থাকবে কোন অবস্থায় অন্য কোন সড়কে বসা যাবে না। বিভিন্ন সময় দেখেছি যখন হলিডে মার্কেট থাকে তখন সব হকার একসাথে এই সলিমুল্লাহ সড়কে থাকে। যখন হলিডে মার্কেট থাকে না তখন তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। একজনের জন্য লক্ষ লক্ষ মানুষের ক্ষতি হতে পারে না। এই জেলায় লক্ষ লক্ষ মানুষ বসবাস করছে।

তিনি আরও বলেন, ৫ তারিখ থেকে চাঁদ রাত পর্যন্ত হকাররা বসবে। নিশ্চিন্ত হলিডে মার্কেটে তারা বেচাকেনা করতে পারবে। তবে হলিডে মার্কেট চলাকালীন সময় হকাররা যদি অন্য কোন সড়কে বসে তাহলে আমি আশা করছি সে ক্ষেত্রে পুলিশ প্রশাসন আমাদের সহযোগিতা করবে। মানবতার দিক থেকে চিন্তা করেই আমরা হকারদের হলিডে মার্কেট করতে দিয়েছি। কিন্তু আমাদের কথা ছিল ফুটপাতে কোন হকার বসবে না। আমরা সবাই জেলা প্রশাসন, মেয়রসহ আমরা সবাই বসে একটি বৈঠক করলাম। আমাদের কাছে দুই হাজার হকারের তালিকা পেলাম, সেখান থেকে ৫০০ জন হকার নারায়ণগঞ্জের ছিল। আমরা চেষ্টা করছিলাম হকারদের একটা বাজার করা যায় কিনা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park