1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

নির্ভয়ে ব্যবসায়ীদের ব্যবসা করতে বললেন এডি. এসপি ডিবি

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪

বছরের প্রায় সবসময়ই এক শ্রেণীর টাউট বাটপারদের দেখা যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে বিভিন্ন অপকর্ম করতে। রমজান মাস আসলে এ ধরনের অপরাধের ঘটনা বাড়ে কয়েকগুন। তেমনই ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জের টানবাজার ও নয়ামাটি শিল্প ও বাণিজ্য এলাকায়। সম্প্রতি, গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ব্যবসায়ীদের হেনস্থা ও নানা ভয়ভীতি দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ জানায় ব্যবসায়ীরা। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি আমলে নিয়ে অপরাধীদের কড়া হুশিয়ারী দেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলাম।
গণমাধ্যমের কাছে তরিকুল ইসলাম বলেন, দেশের অর্থনীতিতে অনবদ্য ভুমিকা রেখে আসছে নারায়ণগঞ্জের টানবাজার ও নয়ামাটি বাণিজ্য এলাকার ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা যাতে নিরাপদে ও নিশ্চিন্তে ব্যবসা পরিচালনা করতে পারে সেই লক্ষ্যে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বদা কাজ করছে পুলিশ। ডিবি পরিচয়ে ব্যবসায়ীদের হয়রানীর বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়েছে। আমি বলতে চাই, গোয়েন্দা পুলিশ (ডিবি) নয়ামাটি ও টানবাজার এলাকায় কোনো অভিযান পরিচালনা করেনি। তবে, ডিবি পরিচয়ে কেউ কোনো অভিযানে গেলে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে স্থানীয় থানা পুলিশ বা নারায়ণগঞ্জ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা অথবা জরুরী সেবা নম্বর ৯৯৯ এ কল দিয়ে বিষয়টি জানানোর আহবান জানান তিনি।
তরিকুল ইসলাম বলেন, সমগ্র নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তায় নারায়ণগঞ্জ পুলিশ সর্বদা তৎপর ছিলো, আছে এবং থাকবে। শুধু ব্যবসায়ী পল্লী নয়, কোথাও কোনো অপরাধ করে পাড় পাবে না কেউ। অপরাধী যেই হোক, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও বলেন, মৌখিক ভাবে এমন একটি ঘটনার বিষয়ে আমি শুনেছি। তবে, ঐ ঘটনায় জড়িতদের যে মোবাইল নাম্বার পাওয়া গেছে, অনুসন্ধান করে দেখা গেছে সেগুলো ঢাকার। তারপরও অপরাধীদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি, তাদের গ্রেফতারে অভিযান চলমান বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park