1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

শুক্রবার জুমার নামাজে মুসুল্লিদের ঢল, সড়কে নামাজের সারি

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

নারায়ণগঞ্জে পবিত্র মাহে রমজানের দ্বিতীয়ার্ধ মাগফিরাতের শেষ জুমায় শহরের মসজিদ গুলোতে মুসল্লীদের ব্যাপক ভীড় দেখা গেছে। এসময় নামাজের কাতার মসজিদ ছাড়িয়ে মূল সড়কে পর্যন্ত বিস্তৃত হয়।

শুক্রবার (২৯ মার্চ) শহরের ডিআইটি মসজিদ ও মাসদাইরে সিটি করপোরেশনের কেন্দ্রীয় কবরস্থান মসজিদ, নূর মসজিদসহ বিভিন্ন মসজিদ ঘুরে এ দৃশ্য দেখা গেছে।

অন্যান্য জুমাবারের তুলনায় এদিন মসজিদগুলোতে মুসুল্লিদের ভিড় ছিল অনেক বেশি। এসময় মসজিদের ভেতরে জায়গা না পেয়ে অনেকেই ফুটপাতে দাঁড়িয়ে ও সড়কে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করেন।

এদিকে মুসল্লিদের ভিড়ের কথা মাথায় রেখে বিকল্প ব্যাবস্থা রাখা হয়েছে মসজিদগুলোতে। নামাজের আগেই মসজিদের বাইরে সড়কের ওপর চাটাই বিছিয়ে দেয়া হয় মুসল্লিদের জন্য।

এদিকে জুমার নামাজের পর শহরের কবরস্থান গুলোতেও মুসল্লীদের ভীড় দেখা গেছে ছিল। জুমার নামাজ আদায়ের পর অনেকেই স্বজনদের কবর জিয়ারত করতে কবরস্থানে যান।

শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া নূর মসজিদে নামাজ আদায় করতে আসা আফজাল উদ্দিন জানান, আমি প্রতিদিন নামাজের ২০ মিনিট আগে আসি, আজ ৩০ মিনিট আগে এসে দেখি মসজিদ পূর্ণ। সড়কে চাটাই বিছানো ছিল। সড়কের একপাশ বন্ধ করে ও পাশের গলিতে আমরা নামাজ আদায় করেছি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park