1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

না.গঞ্জে চাঁদামুক্ত হলিডে মার্কেটে উপচেপড়া ভীড়, ব্যাপক বেচাবিক্রি প্রত্যাশা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

নারায়ণগঞ্জে শহরের প্রধান সড়কের (বঙ্গবন্ধু সড়ক) উচ্ছেদ হওয়া অবৈধ হকারদের জন্য হলিডে মার্কেটে সাপ্তাহিক ছুটির দিনে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। এদিন দুপুরের পর থেকে ব্যাপক বেচাবিক্রি শুরু হওয়ায় ঈদের আগ পর্যন্ত হলিডে মার্কেটে ব্যাপক বেচাবিক্রির প্রত্যাশা করেছেন দোকানিরা ও কাউন্সিলর। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু বলেছেন, আমরা চেয়েছিলাম এ জায়গাটার মধ্যে তারা সাকসেসফুলি বসতে পারবে। তবে আজ যে পরিমাণ ভিড় আমরা দেখলাম। হকারদের যে উপস্থিতি। এটি দেখে মনে হয় সন্ধ্যার পর এখানে উপচে পড়া ভিড় হবে এবং ভাল বেচাকেনা হবে। শুক্রবার (২৯ মার্চ) বিকেলে শহরের চাষাঢ়া এলাকায় হলিডে মার্কেট পরিদর্শন শেষে একথা বলেন তিনি। তিনি আরও বলেন, আমরা দৃষ্টি রাখবো এখানে যেন চাঁদাবাজি না হয়। কেউ যেন সমস্যা করতে না পারে। আমাদের সংসদ সদস্য ও সিটি করপোরেশনের মাননীয় মেয়রও এদিকে দৃষ্টি রাখছেন। সাময়িক একটু অসুবিধা হতে পারে। তবে এখন পর্যন্ত এখানে কোন যানজট নেই। সবাই নির্বিঘ্নে চলাফেরা করতে পারছে। দোকানিরা জানান, এখানে এখন পর্যন্ত কোন ধরনের চাঁদাবাজি হয়নি। আমরা নির্বিঘ্নে ব্যবসা করতে পারছি। আমাদের এখানে আজ ব্যাপক ক্রেতা সমাগম হয়েছে। ঈদের আগ পর্যন্ত বেচাবিক্রি অনেক ভালো হবে প্রত্যাশা করছি আমরা। দোকানদ্বার ওয়ালি উল্যাহ জানান, আমাদের আজ ব্যাপক ক্রেতা। আমরা বিক্রি করে একদিনে পুরো সপ্তাহের বিক্রি করতে পারছি। শুক্র ও শনিবারের পাশাপাশি অন্য ছুটির দিনেও আমরা বসতে পারছি। এজন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park