ফেব্রুয়ারী মাসের আইন শৃঙ্খলা মিটিং‘র সিদ্ধান্ত বাস্তবায়নে নগরীর বিভিন্ন ভবন পরিদর্শন করছে ভবন (আবাসিক ও বাণিজ্যিক) নিরাপত্তা বিষয়ক কমিটি। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৮ মার্চ) নগরীর ২নং রেল গেট এলাকায় ফজর আলী ট্রেড সেন্টার ভবন পরিদর্শন করে এ কমিটি। ভবনে গ্র্যান্ড প্যাসিফিক নামে একটি রেস্তোরাঁসহ বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস রয়েছে।
নিরাপত্তা বিষয়ক কমিটির নেতৃত্বে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মৌসুমি বাইন হীরা। এসময় গ্র্যান্ড প্যাসিফিক রেস্তোরায় পরিদর্শন শেষে রান্নাঘরের পরিচ্ছন্নতা, নিরাপদে গ্যাস ও বিদ্যুৎ ব্যবহার সম্পর্কে কর্তৃপক্ষকে দিক নির্দেশনা প্রদান করেন কমিটির সদস্যরা। সেই সাথে ভবনের ইমার্জেন্সি সিঁড়ি, ওয়াটার রিজার্ভয়ার ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে ভবন কর্তৃপক্ষকে অবহিত করা হয়।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ