1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

আড়াইহাজারে ইকোনমিক জোন পরিদর্শনে ভুটানের রাজা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মার্চ, ২০২৪

আড়াইহাজারে বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল (স্পেশাল ইকোনমিক জোন) পরিদর্শন করেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। বুধবার (২৭ মার্চ) বেলা ১১টা ১৫ মিনিটে তিনি অঞ্চলটি পরিদর্শনে আসেন। এ সময় সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন ভুটানের রাজা। সেখানে বেজা কর্মকর্তারা ভুটানের রাজাকে বাংলাদেশে বিনিয়োগ করলে কি কি সুবিধা ভুটান পাবে তা তুলে ধরা হয়।

বাংলাদেশ সরকার জাপান ইপিজেডে বিনিয়োগকারীদের কি কি সুবিধা প্রদান করছে সেটি সরজমিনে দেখানো হয় ভুটানের রাজাকে। গ্যাস বিদ্যুৎ টেলিকম ব্যবস্থাপনা সহ সকল সুবিধা এক ছাদের নীচে অর্থাৎ ওয়ানস্টপ সার্ভিস সুবিধার বিষয়টি তুলে ধরা হয়।
বৈঠকে তথ্য ও স¤প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, জাতীয় সংসদের হুইপ ও নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু এমপি, জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ এবং ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েলসিলসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, জেলা প্রশাসক মাহমুদুল হক, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ, আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park