1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

ঈদ উপলক্ষে নারায়ণগঞ্জ ছাড়বে ১২ লাখ মানুষ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মার্চ, ২০২৪

ঈদ আপনজনদের সাথে পালন করতে নারায়ণগঞ্জ ছাড়বে ১২ লক্ষ মানুষ বলে জানায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। ঈদে বাড়ি ফিরতি মানুষের সড়কে চাপ সামলাতে ছুটি বাড়ানোর দাবি জানিয়েছে সংগঠনটি।
বুধবার (২৭ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করে বাংলাদেশ যাত্রি কল্যাণ সমিতি। সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।
সংগঠনটি জানায়, এবারের ঈদে ঢাকা ছাড়বেন এক কোটি ৫০ লাখ যাত্রী। যেমন: ঢাকা থেকে এক কোটি, গাজীপুর থেকে ৪০ লাখ, নারায়ণগঞ্জ থেকে ১২ লাখ এবং আশপাশ থেকে আরও আট লাখ যাত্রী ঈদ উদযাপন করতে নিজেদের গন্তব্যে যাবেন। এছাড়াও ৯ ও ১০ এপ্রিল প্রতিদিন ৬০ থেকে ৭০ লাখ হারে মানুষ রাজধানী ছাড়বে। অথচ আমাদের গণপরিবহনগুলোতে ২২ থেকে ২৫ লাখের মতো মানুষ বহন করার সক্ষমতা আছে। এমন পরিস্থিতিতে ঈদের আগে ছুটি না বাড়ালে দেশের সব পথে যাতায়াত পরিস্থিতি কোমায় চলে যেতে পারে। তাই ৮ ও ৯ এপ্রিল মোট দুই দিন ঈদের ছুটি বাড়ানো হলে ৫ এপ্রিল থেকে সবাই স্বাচ্ছন্দ্যে, ধাপে ধাপে বাড়ি যাওয়ার সুযোগ পাবে। গণপরিবহন সংকট ও যাত্রী ভোগান্তি থেকেও মুক্তি মিলবে। এ ছাড়া ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে এক কোটি ৬০ লাখ মানুষ যাতায়াত করবে তাই যাতায়াত দুর্ভোগ কমাতে ঈদের ছুটি দুই দিন বাড়ানোর দাবি জানিয়েছে সংগঠনটি।

সংগঠনটি আরও জানায়, এবারের ঈদে বাস-মিনিবাসে ৩০ লাখ, লঞ্চে ৬০ লাখ, ট্রেনে চার লাখ, উড়োজাহাজে এক লাখ, মোটরসাইকেলে ১২ লাখ, কার-জিপ-মাইক্রোবাসে ৩৫ লাখ এবং বাস-ট্রেনের ছাদ, খোলা ট্রাক ও পণ্যবাহী গাড়িতে ১৮ লাখ যাত্রী ভ্রমণ করবেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park