1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করলো না.গঞ্জ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা ও সাংকৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের উদযাপন হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিনের প্রথম প্রহরে জেলার প্রশাসন থেকে শুরু করে স্কুল-কলেজ, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন গুলো একে একে শহীদদের স্মরনে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করে। আজ মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ছয়টায় থেকে শুরু হয় কর্মসূচি। প্রথমেই নগরীর চাষাঢ়ায় বিজয়স্তম্ভের সামনে দেওয়া হয় ৩১ বার তোপধ্বনি। শুরুতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে বিজয়স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হাসান। এরপর পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলের নেতৃত্বে জেলা পুলিশ, জেলা সিভিল সার্জন, জেলা পরিষদ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ জেলা কারাগার, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, এলজিইডিসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ‍গুলো শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে।এরপর দেখা যায় একে একে করে বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের অঙ্গ সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে।

এছাড়া সকাল আটটায় ইসদাইর ওসমানী পৌর স্টেডিয়ামে মাঠে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে কুচকাওয়াজ, শারীরিক কসরত, খেলাধুলা, শহীদদের স্মরনে বিভিন্ন মনোমুগ্ধকর ডিসপ্লে ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তাছাড়া সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park