1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

শিক্ষার্থীরা যেন মাদক-সন্ত্রাসে জড়িয়ে না যায়, সচেতন হতে হবে: হুইপ বাবু

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মার্চ, ২০২৪

‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। সেই ডাকে সাড়া দিয়ে এদেশের সাড়ে সাত কোটি মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পরেছিলেন। আমরা স্বাধীনতা অর্জন করেছি, এই স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে হলে জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে।’
সোমবার (২৫ মার্চ) দুপুরে দেওভোগ ভুইয়ারবাগ এলাকায় বিদ্যানিকেতন হাই স্কুলের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে এ কথা বলেন জাতীয় সংসদের হুইপ ও নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। শিক্ষাপ্রতিষ্ঠানটিতে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে তিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুইপ নজরুল ইসলাম বাবু।
হুইপ বাবু বলেন, স্বাধীনতার প্রকৃত ইতিহাসকে আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। বর্তমান প্রজন্ম যাতে শিক্ষার বাইরে নেশা, সন্ত্রাসী ও মাদকে জড়িয়ে না পড়ে সেজন্য আমাদেরকে সচেতন হতে হবে। একজন শিক্ষকই পারে শিক্ষার্থীকে সত্যিকারের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে। তাই শিক্ষকদের প্রতি আহŸান, আপনারা প্রত্যেক শিক্ষার্থীকে সুনাগরিক হিসেবে গড়ে তুলুন।

বিদ্যানিকেতন পরিচালনা পরিষদের সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দীপু, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ডি.এম আরাফাত, বিদ্যানিকেতন ট্রাস্টের সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল, প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা।
অনুষ্ঠানের শুরুতেই বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা দেশের গান, আবৃত্তি, নৃত্য পরিবেশ করেন। পরে স্বাধীনতা দিবস উপলক্ষে রচনা, সংগীত ও আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি নজরুল ইসলাম বাবু এমপি পুরস্কার বিতরণ করেন।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park