নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে সমাবেশ করেছে গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ। রবিবার (২৪ মার্চ) সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সমাবেশটি অনুষ্ঠিত হয়। সমাবেশে নেতৃবৃন্দ ‘সিন্ডিকেট ভাঙ্গো, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমাও’ ‘রেশনিং চালু কর, টিসিবির পণ্য বিক্রি বাড়াও’ দাবি জানান।
দলের জেলা নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাসের সভাপতিত্বে এবং মহানগর কমিটির নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকারের সঞ্চালনায় উক্ত কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলার অর্থ সম্পাদক নাজমা বেগম, প্রচার সম্পাদক শুভ দেব, মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক তাকবীর হোসেন, কার্যকরী সদস্য শুক্কুর মাহমুদ জুয়েল, পেশাজীবি সংহতির সংগঠক ফাহাদ বাপ্পি, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের জেলার সভাপতি ফারহানা মুনা, সাধারণ সম্পাদক সৃজয় সাহা সহ প্রমুখ নেতৃবৃন্দ।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ