1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

নগরীতে আবারও ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যু

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মার্চ, ২০২৪

নগরীতে ভুল চিকিৎসায় এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। রবিবার (২৪ মার্চ) চাষাঢ়ায় সিলভার ক্রিসেন্ট হসপিটাল নামে একটি ক্লিনিকে এ ঘটনাটি ঘটে। অভিযোগ উঠেছে, টনসিল অপারেশনের সময় ভুল চিকিৎসায় মেহেনাজ আক্তার আনিকা নামের সেই গৃহবধূর মৃত্যু হয়। এসময় ক্লিনিকের ভেতরে নিহতের স্বজনরা বিক্ষোভ ও ভাংচুর করে। পরে হাসপাতালের আবাসিক চিকিৎসকসহ ৫ জনকে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের হেফাজতে নেয়া হয়।
নিহতের স্বজনদের অভিযোগ, শনিবার (২৩ মার্চ) সন্ধ্যায় চিকিৎসক ও সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুনের তত্ত¡াবধানে টনসিলের অপারেশনের জন্য চাষাঢ়ায় সিলভার ক্রিসেন্ট হসপিটাল নামে একটি ক্লিনিকে ভর্তি করানো হয় আনিকাকে। অপারেশন শেষে রবিবার ভোরে তার জ্ঞান ফিরলে সে জানায়, তার গলায় ব্যাথা ও শ্বাসকষ্ট হচ্ছে। তা চিকিৎসককে জানানো হলে আনিকাকে ইনজেকশন পুশ করানো হয়। এর পরই তার মৃত্যু হয়। কিন্তু ক্লিনিকের কর্তৃপক্ষ বিভিন্ন উপায়ে তা ধামা চাপা দেওয়া চেষ্টা করে। এঘটনায় সুষ্ঠ বিচার ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান নিহতের স্বজনরা।
এব্যাপারে সদর থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) শাহাদাৎ হোসেন বলেন, ৯৯৯ এ কল এর মাধ্যমে জানতে পেরেছি ১৫ বছরের এক কিশোরী মারা গেছে। পরে আমরা ঘটনাস্থলে আসি। জিজ্ঞাসাবাদের জন্য হসপিটালের আবাসিক চিকিৎসক ও নার্সসহ ৫ জনকে থানায় নেয়া হয়েছে। এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, ১০ মার্চ শহরের খানপুর এলাকায় আল-হেরা নামক ক্লিনিকে চিকিৎসক আব্দুল্লাহ আল মামুনের তত্ত¡াবধানে টনসিল অপারেশনের সময় ভুল চিকিৎসায় মারা যায় শিশু মোস্তাকিম। নিহত মোস্তাকিম সদর উপজেলার বক্তাবলী মধ্যনগর এলাকার রমজান আলীর ছেলে। স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেনীর ছাত্র ছিলেন তিনি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park