1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

২১ বছরেও একটি ফুট ওভারব্রিজ হয়নি চাষাঢ়ায়

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মার্চ, ২০২৪

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী একটানা ২১ বছর যাবত এই চেয়ারে বসে আছেন। ২০০৩ সালে তৎকালীন নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান পদে নির্বাচন করে বিজয়ী হন আলী আহমদ চুনকার কণ্যা সেলিনা হায়াত আইভীর। এরপর ২০১১ সালে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন এবং ২০১৬ ও ২০২২ সালে অনুষ্ঠিত দ্বিতীয় নির্বাচনেও মেয়র পদে প্রতিদ্ব›িদ্বতা করে বিজয়ী হন আইভী।

নারায়ণগঞ্জ হচ্ছে প্রাচ্যের ডান্ডি । দেশের ব্যস্ততম শহর গুলোর মধ্যে নারায়ণগঞ্জ অন্যতম। নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষাড়া দিয়ে সারাদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। এই চাষাঢ়ার রাস্তা পারাপারের জন্য একটি ফুট ওভারব্রিজের দাবিতে দীর্ঘদিন যাবৎ জানিয়ে আসছে নগরবাসী। দীর্ঘ ২১ বছরেও নগরবাসীর সামান্য এই দাবিটুকু পূরণ করতে পারেননি সিটি মেয়র আইভী এবং ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। উল্লেখ থাকে যে সিটি মেয়র আইভীর মত ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাসুদুল আলম খন্দকার খোরশেদও ২১ বছর যাবত এই ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে অধিষ্ঠিত আছেন।

সরেজমিনে দেখা গেছে, চাষাড়া থেকে চারদিকে চারটি সড়ক চলে গেছে। চাষাড়া থেকে নিতাইগঞ্জ, চাষাড়া থেকে খানপুর হাসপাতাল হয়ে সিদ্ধিরগঞ্জ, চাষাড়া থেকে পঞ্চবটি হয় ঢাকা এবং চাষাড়া থেকে বিশ্বরোড দিয়ে ঢাকা। চাষাড়ার মধ্যখানে অবস্থিত বিজয়স্তম্ভ ঘিড়ে চারপাশ দিয়ে চলাচল করে অসংখ্য পরিবহন। এ অবস্থায় রাস্তা পারাপারের জন্য চরম ভোগান্তিতে পড়তে হয় সাধারণ জনগণকে। বিশেষ করে শিশু এবং মহিলাদের এই সড়ক পারাপার করতে হয় চরম ঝুঁকি নিয়ে। তাছাড়া ছিনতাইকারী দল প্রায়শই ওৎ পেতে থাকে এবং মোবাইল মানিব্যাগ নিয়ে মুহূর্তেই চম্পট দেয়।

এই ব্যস্ততম এলাকাটাতে একটি ফুট ওভারব্রিজের দাবিতে নানা কর্মসূচি পালন করেছে নগরবাসী। মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদানসহ নানা কর্মসূচিতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হয়েছে। ফেসবুক গ্রæপ “নারায়ণগঞ্জস্থান” এর ছেলে মেয়েরা বারবার চাষাড়ার রাজপথে দাঁড়িয়েছে একটি ফুটওভার ব্রিজের দাবিতে, সাধারন জনগনও তাতে একাত্মতা প্রকাশ করেছে তাদের সাথে। তবে এ বিষয়ে মেয়র কখনো কোন কিছু না বললেও স্থানীয় কাউন্সিলর বেশ কয়েকবারই আশা দিয়েছিলেন কিন্তু এটুকুই। আশা কখনো পূরণ করার চেষ্টা করেননি মেয়র-কাউন্সিলরের কেউই।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park