1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

হলিডে মার্কেটের পরও বঙ্গবন্ধু সড়কে জেঁকে বসেছে হকাররা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মার্চ, ২০২৪

নারায়ণগঞ্জে বিষফোঁড়া হলো ফুটপাতে হকার ও নগরীর তীব্র যানজট। তিনটি থানা, দুটি সংসদীয় আসন ও সিটি কর্পোরেশনের সমন্বয়ে গঠিত মূল শহর। নাগরিক ও সামাজিক সমস্যা সমাধান করতে এক টেবিলে বসেছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভিসহ প্রশাসনের কর্মকর্তারা। তাদের একত্রিত হওয়ায় নগরী যেনো আশীর্বাদপূর্ণ হয়ে গেছে। অনেকেই প্রথমবার দেখেছে যুগ পর যুগ দখল করা ফুটপাতের নতুন চেহারা। একই রকম ভাবে পবিত্র রমজান মাসে নগরীর মানুষের অসুবিধা এড়াতে, দানবীর খ্যাত এমপি সেলিম ওসমান তত্ত¡াবধায়নে যানজটমুক্ত রাখতে, পুলিশ সুপারের কাছে ৪৫লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।
মেয়র, দুই এমপি ও প্রশাসন যানজট মুক্ত ও ফুটপাত মুক্ত নগরীতে প্রশংসায় পঞ্চমুখ হলেও, বিপাকে পরে হকাররা। নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার, প্রেসক্লাবের সামনে ও নগর ভবনসহ এসএসপি পরীক্ষা চলাকালেও বঙ্গবন্ধু সড়ক অবোরোধ করে আন্দোলন করে তারা। আসন্ন ঈদকে সামনে রেখে মেয়র,এমপি ও প্রশাসন একসাথে আলোচনা করে মানবিক বিবেচনায় হকারদের জন্য ‘হলিডে মার্কেট’র সিদ্ধান্ত নেয়া হয়।
হকারদের পরিবারের কথা বিবেচনা করে ও সাধারণ মানুষের বেচা-কেনার সুবিধার্থে সপ্তাহের দুইদিন শুক্র ও শনিবার সকাল থেকে রাত পর্যন্ত, চাষাঢ়া খাজা মার্কেটের সামনে থেকে শুরু করে মিশনপাড়া, ডনচেম্বার ও মেট্রো হল সড়কের একপাশে ‘হলিডে মার্কেটে’র কার্যক্রম চলমান থাকবে। যাতে করে কোন ভাবে বঙ্গবন্ধু সড়কের ফুটপাত দখল না থাকে।
দীর্ঘ দিনের অভিশপ্ত পথের কাঁটা হকার মুক্ত হলেও কিছু কিছু জায়গায় হকার প্রশাসনের মধ্যে ‘চোর পুলিশ’র খেলা চলছে। তবে বেশ কয়েকদিন যাবত নগরীর বঙ্গবন্ধু সড়কে ডিআইটি, ২ নাম্বার গেটসহ প্রধান প্রধান সড়ক গুলোতে ফের বসতে শুরু করেছে হকার। দিনের বেলা টুকটুক দেখা মিললেও সন্ধ্যা থেকে রাত অব্দি প্রায় অধিকাংশ সড়ক থাকে হকারদের দখলে। শুক্র-শনি হলিডে মার্কেট থাকলেও বঙ্গবন্ধু সড়কেও থাকে হকারের জমজমাট ব্যবসা।

এদিকে হকারদের সাথে আলোচনা করে তাদের জন্য ‘হলিডে মাকের্ট’র ব্যবস্থা করলেও বঙ্গবন্ধু সড়ক দখল করায়, মনক্ষুন্ন হয়েছে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান। হকারদের নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করলেও তাদের এমন আচরণে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। এতোকিছুর পরও হকাররা মর্মাহত করেছেন এমপি সেলিম ওসমানকে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park