ভারত থেকে পেঁয়াজ আসার ঘোষণার পর এক সপ্তাহের ব্যবধানে বাজারে পেঁয়াজের দাম কমে অর্ধেকে পৌঁছেছে। শনিবার (২৩ মার্চ) দুপুরে নগরীর দ্বিগুবাবুর বাজারে সরেজমিনে গিয়ে এরকম তথ্য জানা যায়। গত সপ্তাহে বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল ৯০ টাকা। এখন বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫২ টাকায়। এদিকে বাজারে কম দামে পেঁয়াজ কিনতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাজারে আগত ক্রেতারা।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ