1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

নিখোঁজের ১০ দিনেও খোঁজ মেলেনি সুমাইয়ার ! 

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মার্চ, ২০২৪

নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন শহীদনগর ডিয়ারা (ব্যাংক কলোনী) এলাকার  হাছিনা বেগমের নাবালিকা কন্যা সুমাইয়া আক্তার মারিয়া (১৭) গত ১০ দিন যাবৎ নিখোঁজ রয়েছে। এই বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়রী (জিডি) করেও কোন সন্ধান পাওয়া যায়নি ভিকটিম সুমাইয়ার। তার সন্ধান পেতে পরিবারের পক্ষে প্রশাসনের কাছে আকুল প্রার্থনা জানান ভিকটিমের দুঃখীনি মা অসহায় হাছিনা বেগম।

ঘটনাসূত্রে এবং জিডি হতে জানাযায়, গত ১৩ মার্চ ২০২৪ ইং তারিখ আনুমানিক দুপুর ২  ঘটিকা হতে নিখোঁজ রয়েছে সুমাইয়া। তার ব্যবহৃত মোবাইল নাম্বার ০১৩২৭৯৮৪৩৬৫ নাম্বার টি নিখোঁজের সময় হতে বন্ধ রয়েছে। পরিবারের লোকজন সম্ভাব্য সকল স্থানে অনেক খোঁজাখোজি করেও তার কোন সন্ধান না পেয়ে গত ১৬ মার্চ ২০২৪ইং তারিখে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী নং- ৭৯৪/১৬-০৩-২০২৪, আবেদন ট্র্যাকিং নং- 3WP043 অন্তর্ভূক্ত করেন। জিডিতে সুমাইয়ার উচ্চতা অনুমানিক ৫ ফুট, গায়ের রং- উজ্জল শ্যাম বর্ণের, মুখমন্ডল- গোলাকার, চুলের রং- কালো ও লম্বা, পরিহিত পোষাক- কালো রং এর বোরকা ছিলো।

ভিকটিম সুমাইয়ার পিতা-মাতা বহু জায়গায় তাদের নিখোঁজ মেয়ের সন্ধান করে কোন সমাধান বা খোঁজ না পেয়ে বর্তমানে মানবেতর দিন যাপন করছে। এই পরিস্থিতিতে নিখোঁজ সুমাইয়ার পরিবারের দাবী সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তর, র‌্যাব-১১ এবং জেলা পুলিশের বিশেষ সহযোগীতা ছাড়া হয়ত তাদের মেয়ের আর কোন সন্ধান পাওয়া যাবে না।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park