বেজেছে নারায়ণগঞ্জের উপজেলা নির্বাচনের ঘন্টা। জেলার সদর ও বন্দরে প্রথম ধাপে আগামী ৮ মে অনুষ্ঠিত হবে উপজেলার নির্বাচন, অন্যদিকে দ্বিতীয় ধাপে রূপগঞ্জ আড়াইহাজার ও সোনারগাঁয় ভোট গ্রহণ হবে ২৩ মে। নির্বাচনে তফসিল ঘোষনার পর থেকেই সম্ভাব্য প্রার্থীদের তোড়জোর শুরু হয়েছে। প্রায় প্রতিদিনই উপজেলার বিভিন্ন জায়গায় ইফতার মাহফিল ও গণসংযোগের মতো কর্মসূচিতে ব্যস্ত তারা। নির্বাচনী মাঠে ভোটারদের আকর্ষন করতে নানা আয়োজন সাজাচ্ছেন প্রার্থীরা।
জেলার সদর বন্দর সহ প্রথম ধাপে মোট ১৫২টি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় বৃহস্পতিবার ২১ মার্চ। নিবাচনে প্রার্থীদের নানা কৌশলে প্রচার-প্রচারণা চলছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। সম্ভাব্য প্রাথীরা প্রতিদিন বিভিন্ন স্থান ও উপজেলার গুরুত্বপূর্ণ বাজার গুলো চষে বেড়াচ্ছেন। প্রচারনা সভায় প্রার্থীরা পূর্বের নিজের কৃতিত্বের উন্নয়নের কথা মনে করিয়ে দিচ্ছেন ভোটারদের, সাথে দেখাচ্ছেন নতুন স্বপ্ন।
তাদের প্রচার-প্রচারণায় উপজেলার সর্বত্র নির্বাচনী আমেজ বইতে শুরু করেছে। এছাড়াও প্রচারণার নতুন মাত্রা যোগ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রচারনার নানা চিত্র এখন শোভা পাঁচ্ছে প্রার্থী ও তাদের সমর্থকদের ফেসবুক পেইজে। পিছিয়ে নেই ভোটারাও। পছন্দের প্রার্থীদের সমর্থন জানিয়ে উপস্থিত হচ্ছেন নানা সভায়, কন্ঠ মিলিয়ে দিচ্ছেন নির্বাচনী ¯েøাগান। নির্বাচনকে কেন্দ্র করে এক প্রকার ভোট উৎসবের আবেশ পাওয়া যাচ্ছে উপজেলাগুলোতে।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ