1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

জমে উঠেছে দেওভোগের পোশাক মার্কেট, ঈদে শতকোটি টাকা কেনাবেচার প্রত্যাশা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

ঈদকে সামনে রেখে জমে উঠেছে নগরীর দেওভোগে গড়ে ওঠা তৈরী পোশাকের পাইকারি মার্কেট। স্থানীয় ভাবে রেডিমেড কাটা কাপড়ের মার্কেট হিসেবে পরিচিত হলেও মার্কেটের আসল নাম শহীদ সোহরাওয়ার্দী মার্কেট। সাশ্রয়ী মূল্যে মান সম্মত পোশাক পাওয়া যায় বলে দেশের সকল প্রান্ত থেকে পাইকারী বিক্রেতারা ভিড় করেন মার্কেটটিতে। প্রথমে অর্ধ শতাধিক দোকান নিয়ে গড়ে ওঠা এই মার্কেটটি বড় হয়েছে কয়েকগুন। জামির মার্কেট, হাকিম মার্কটসহ বেশ কয়েকটি মার্কেট রয়েছে এখন। সবমিলিয়ে মার্কেটগুলোতে গদিঘর রয়েছে চার শতাধিক।
শুক্রবার (২২ মার্চ) সরেজমিনে গিয়ে দেখা যায়, মার্কেটগুলোর গদি ঘরে এখন শোভাপাচ্ছে নানা রঙের বাহারি ডিজাইনের নানা নামের সুন্দর পোশাক। দোকানীরা বলছেন, গতবছরের তুলনায় এবারের বেচাকেনা বেশ ভালোই হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে পাইকাররা সংগ্রহ করছে তাদের চাহিদামতো পোশাক। এদিকে, মার্কেটের শ্রমিকরাও পার করছে ব্যাস্ত সময়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে তাদের পোশাক তৈরীর কাজ।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকাররা বলছেন, এ মার্কেটটিতে ৫০ টাকা পিছ থেকে শুরু করে আড়াই হাজার টাকা পিছ পর্যন্ত পাইকারী মূল্যের পোশাক রয়েছে। সাশ্রয়ী মূল্যে তাদের পছন্দের মালামাল সংগ্রহ করছেন তারা।

মার্কেটের মালিক সমিতির সাধারণ সম্পাদক বাবুল দেওয়ান জানান, বিভিন্ন দ্রব্যমূল্যের দাম বাড়লেও মার্কেটের দোকানীরা স্বল্প মূল্যেই বেচাকেনা করছেন। ঢাকাসহ দেশের সব জেলা উপজেলাতেই এই মার্কেটের মালামাল রপ্তানি হচ্ছে। গত কয়েক বছরের তুলনায় এবার বেচা কেনা বেশ ভালো হচ্ছে। এবারের ঈদে শতকোটি টাকা ছাড়িয়ে যাবে তাদের বেঁচাকেনা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park