1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

নারায়ণগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে ৪ ব্যাক্তিকে গণধোলাই

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

নারায়ণগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে ৪ ব্যাক্তিকে আটক করে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা।  শুক্রবার ভোরে সদর উপজেলার গোগনগর এলাকায়  এঘটনা ঘটে। এ সময় পুলিশ জরুরী সেবা ৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মো. শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন ,ভোরে জরুরী সেবা ৯৯৯ এ কল পেয়ে জানতে পারেন, গোগনগর এলাকায় ছিনতাইয়ের অভিযোগে স্থানীরা ৪ ব্যাক্তিকে গণধোলাই দিয়ে আটক করে । তাৎক্ষণিক আমরা আমাদের পুলিশ ফোর্স পাঠাই ঘটনাস্থলে। আমাদের পুলিশ অভিযুক্ত ৪ ব্যাক্তিকে আহত অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে পাঠায়। তারা বর্তমানে চিকিৎসাধীন আছে। আমরা চেষ্টা করছি তাদের পরিচয় জানার জন্য। তিনি আরোও বলেন, হাসপাতালে পুলিশের আওতায় আছেন তারা,ঘটনার যাচাই চলছে। মামলা প্রক্রিয়াধীন আছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park