বুকে ব্যাথার কারণে রাজধানী ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন নারায়ণগঞ্জ’র প্রভাবশালী এমপি একেএম শামীম ওসমান। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে এই তথ্যটি নিশ্চিত করেছেন। এদিকে, সংসদ সদস্য শামীম ওসমানের সুস্থতার কথা ইতোমধ্যে তাঁর নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে গিয়েছে। শামীম ওসমানের সুস্থতা কামনা করেছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম।
তিনি বলেন, শুকরিয়া আলহামদুলিল্লাহ। মাননীয় সংসদ সদস্য জননেতা শামীম ওসমানের এনজিওগ্রাম মহান আল্লাহর রহমতে ও সকলের দোয়ায় ভালো ভাবে সম্পন্ন হয়েছে। শামীম ওসমানের শারীরিক অবস্থা আল্লাহর রহমতে ভালো আছে। সবাই দোয়া করবেন শামীম ওসমান ভাই যেন দ্রæত সুস্থ হয়ে আমাদের সবাইকে নিয়ে উন্নয়নের কাজ অব্যাহত রাখতে পারেন।
শাহ নিজাম বলেন, মাননীয় সংসদ সদস্য জননেতা শামীম ওসমানের এনজিওগ্রাম এর তথ্য জানার পরে, ফতুল্লার বিভিন্ন অঞ্চলে নেতাকর্মীরা তাঁর দ্রæত সুস্থতা কামনা ও দীর্ঘায়ু কামনা করেন। এছাড়া প্রতিটা মসজিদে মসজিদে দোয়ার আয়োজন করা হয়। জননেতা একেএম শামীম ওসমানের এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে, অনেকটা সুস্থ হয়েছে। আমরা দোয়া করি, আল্লাহ যেনো উনাকে সম্পূর্ণ সুস্থ করে মানুষের কল্যাণে কাজ করার সুযোগ করে দেয়।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ