1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে শামীম ওসমান

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

বুকে ব্যথা জনিত কারণে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। তবে এনজিওগ্রামের পর বর্তমানে সুস্থ আছে। আজ মঙ্গলবার (১৯ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে পুত্র অয়ন ওসমানের একটি ভিডিওতে নিজের সুস্থতার কথা জানিয়েছেন এমপি শামীম ওসমান। সেই ভিডিওতে হাসপাতালের শয্যায় শুয়ে থাকতে দেখা যায় শামীম ওসমানকে। তবে বর্তমানে সুস্থ আছেন বলে বার্তা দেন তিনি নিজেই। জনপ্রিয় এই নেতার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছে তার পরিবার। শামীম ওসমানের সুস্থতার তথ্য মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম‌ও জানিয়েছেন। তিনি বললেন, মাননীয় সংসদ সদস্যদের এনজিওগ্রাম মহান আল্লাহর রহমতে ও সকলের দোয়ায় ভালো ভাবে সম্পন্ন হয়েছে। শামীম ওসমানের শারীরিক অবস্থা আল্লাহর রহমতে ভালো আছে। সবাই দোয়া করবেন মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব শামীম ওসমান ভাই যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের সবাইকে নিয়ে উন্নয়নের কাজ অব্যাহত রাখতে পারেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park