নারায়ণগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘১০৪ তম জন্মবার্ষিকী’ ও ‘জাতীয় শিশু দিবস’ উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে জেলা আওয়ামীলীগ।
রোববার (১৭ মার্চ) শহরের ২ নং রেলগেট এলাকায় জেলা ও মহানগর আওয়ামীলীগ কার্যালিয়ে সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মোঃ বাদলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ