1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

চাষাড়া থেকে মিশনপাড়া মোড় জমেছে হকার, বাড়ছে বিক্রি

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মার্চ, ২০২৪

ধীরে ধীরে নবাব সলিমুল্লাহ সড়কে বসতে শুরু করেছে হকাররা। দিনের শুরুতেই এসে জায়গা খুজে সাজিয়ে বসেছেন নানা জিনিসের পসরা। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে ক্রেতার সংখ্যাও, চলছে পছন্দের পণ্যে দর-কষাকষি। কদিন আগের দু-পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের পর ধীরে ধীরেই হকার পূর্ণ হচ্ছে নবাব সলিমুল্লাহ সড়ক। সংঘর্ষের পর দু-পক্ষের আপোষ হওয়ায় স্বস্তিতেই বেচাকেনা করছেন হকাররা। পরিবারকে নিয়ে সেমাই-চিনি দিয়ে এবারের ঈদে করার আশা দেখছেন হকাররা।

শনিবার (১৬ মার্চ) নগরীর নবাব সলিমুল্লাহ সড়কে চাষাড়ার মোড় থেকে মিশনপাড়া মোড়ে পর্যন্ত দেখা মেলে এমনই দৃশ্যের। বাহারি রংয়ের পাঞ্জাবি-পায়জামা ও জুতোর সাথে বসেছে ক্রোকারিজের দোকানও। ক্রেতার সাথে পন্য বিক্রি নিয়ে ব্যস্ত সময় পার করছেন হকাররা। কিছু হকার পোশাকের দাম ২৫০ টাকা থেকে ৮০০ টাকা হাকাচ্ছেন, কেউ আবার পণ্যের একদাম কাগজেই লিখে দোকানে ঝুলিয়ে রাখছেন।

বর্তমান পরিস্থিতি বিষয়ে হকার তাহসিন আবদুল্লাহ  বলেন, কার্ড বিতরণ করেছে ২০০-২৫০ টি। হকার আছে তো ৫ হাজারের মতো কিন্তু কার্ড বা টোকেন পাবে মাত্র ২২০০ টি। মূলত যারা নারায়ণগঞ্জের ভোটার তারাই কার্ড পাবে। যারা টোকেন পায় নাই তারা সুযোগ বুঝে এক-এক জায়গায় বসে আবার পুলিশ দাওয়া দিলে উঠি যাচ্ছে। ক্রেতাদের অনেকেই জানে না নবাব সলিমুল্লাহ সড়কে এখন হকার আছে, তারা ওই সড়ক খালি দেখে চলে যাচ্ছে। এটা নতুন জায়গা এখানে বেচা কেন কেমন হয় সেটা এখন বলা মুসকিল। ঈদের বাকি আর মাত্র ২৫ দিন। এই ২৫ দিন বলতে বলতে চলে যাবে, কিন্তু এখনো বসার জায়গা নিদিষ্ট হয় নি। এই সড়কে যে যার মতো বসছে। আমরা তো এখানে মাদক ব্যবসা বা চাদাবাজি করতে আসি না। আমরা আসছি এই সামান্য কিছু বিক্রি করে ২-৫ টাকা দিয়ে সংসার চালাতে। পরিবারে সাথে একটু সেমাই-চিনি দিয়ে এবারের ঈদ করতে পারলেই হবে। কিন্তু সেই সেমাই-চিনি টুকু কেনার সামর্থ্য হবে কিনা জানি না।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park