1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

‘আমরা চাই এমপি সাহেব আমাদের ছায়া হয়ে থাকেন’

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

‘আমরা নিজেদেরে জন্য বসার স্থান পেয়েছি, এটা আমাদের একটা প্রাপ্তি। এমপি সাহেবকে আমরা ধন্যবাদ জানাই যে, তিনি আমাদের দিকে তাকিয়েছেন। আমরা দুমুঠো খাবার খেতে পারি সে লক্ষে রাস্তায় নেমেছিলাম। আমরা চাইনি যে আমরা বিক্ষোভ করি, সমাবেশ করি। পেটের দায়ে আমরা তা করতে বাধ্য হয়েছি। আমরা যে বসতে পেরেছি তাতে আমরা অনেক খুশি। আমরা আরও খুশি হবো যদি ঈদের চাঁদ রাত পর্যন্ত এইভাবে বসে জীবিকা নির্বাহ করতে পারি। প্রধানমন্ত্রী ও এমপির প্রতি আমাদের অনুরোধ আগামী দিনগুলোতে আমরা যাতে এভাবেই বসার সুযোগ পাই। আমারা সবাই পরিবার-স্বজন নিয়ে সাচ্ছন্দে ঈদুল ফিতর উৎযাপন করতে পারি এইটুকুই কামনা। আমরা চাই এমপি সাহেব আমাদের ছায়া হয়ে থাকেন।’
শুক্রবার (১৫ মার্চ) চাষাঢ়ায় কথাগুলো বলছিলেন হকার সজীব। ব্যবসা করতে পারার সুযোগ পেয়ে বেশ আনন্দিত তিনি। এমপি সেলিম ওসমানের দেওয়া শর্তে চাষাঢ়া থেকে মোট্রোহল পর্যন্ত বসার সুযোগ পেয়েছেন হকাররা। হকারদের সাথে কথা হলে তারা জানান, ঈদুল আজহা পর্যন্ত তারা বসতে পারছেন। সপ্তাহে রবি থেকে বৃহস্পতিবার সড়কের পাশ ঘেষে যান চলাচলের এক অংশ ছেড়ে তারা বসবেন। শুক্র ও শনিবার ছুটির দিনগুলোয় সড়কের এক অংশে বসবেন তারা, যেখানে ওয়ান ওয়ে সড়কে যানবাহন আসা-যাওয়া করবে।

শুক্রবার সকাল থেকেই চাষাঢ়ায় জড়ো হতে থাকেন হকাররা। বিক্রির জন্য মালামাল সাজানোয় ব্যস্ত সময় পার করেন তারা। সকাল সাড়ে ১০ টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, মিশনপাড়ার মোড় থেকে চাষাঢ়া মাধবী প্লাজা পর্যন্ত রাস্তার এক পাশ যানবাহন বন্ধ রাখা হয়েছে। সেখানে হকাররা এক এক করে পসরা বসাচ্ছেন। কেউ কেউ ক্রেতাদের মনোযোগ কাড়তে পণ্য সামগ্রীর দাম হাকিয়ে যাচ্ছেন। বেলা গড়ানোর সাথে সাথে ক্রেতাদের ভিড় জমতে দেখা যায় সেখানে। ওড়না, থ্রি-পিছ, ফ্রকসহ বিভিন্ন রং-বেরঙের পোশাকের মধ্য থেকে পছন্দের কাপড়টি বেছে নিয়ে হকারদের সাথে দড় মূলামূলি করছেন তারা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park