রমজানের পবিত্রতা রক্ষায় ও ফিলিস্তিতে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খেলাফত মজলিস বাংলাদেশ নারায়ণগঞ্জ জলা ও মহানগর। শুক্রবার (১৫ মার্চ) জুমার নামাজের পর শহরের চাষাঢ়া নূর মসজিদের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। এসময় সাধারণ মুসুল্লিরাও দলে দলে এতে যোগ দেন।
এতে নেতৃত্ব দেন খেলাফত মজলিস বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন। মিছিলটি শহরের চাষাঢ়া গোল চত্বর হয়ে বঙ্গবন্ধু সড়কসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে বিভিন্ন ব্যানার ফেস্টুনে লেখা ছিল, ইসরায়েলি সকল পন্য বয়কট করুন, অশ্লীলতা বেহায়াপনা ও পর্ণগ্রাফি বন্ধ করুন, ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করুন, ফিলিস্তিনের গাঁজায় গণহত্যা বন্ধ করুন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমান, সুদ ঘুষ মাদক জুয়া বন্ধ করুন, কারাবন্দি আলেম উলামা ইসলামী দাঁঈদের মুক্তি দিন, অশ্লীলতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন, রমজানের পবিত্রতা রক্ষা করুন।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ