1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মানুষের জীবন নিয়ে ব্যবসা হতে পারে না : জেলা প্রশাসক

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেছেন, মানুষের জীবন নিয়ে ব্যবসা হতে পারে না। তিনি বলেন, রেস্টুরেন্টগুলো আইন অনুযায়ী যা যা থাকার দরকার তা যেন রাখে। আমরা দেখেছি রেস্টেুরেন্টগুলো আবাসিক এলাকায় করা হচ্ছে। বেইলি রোডের মতো দু:খজনক ঘটনা যেন নারায়ণগঞ্জে না ঘটে এজন্য আমাদের টিম কাজ করছে। ক্রামান্বয়ে রেস্টুরেন্টগুলো আবাসিক ভবন থেকে বাইরে স্থানান্তর করা হবে। রেস্টেরেন্ট রেস্টুরেন্ট এর জায়গায় থাকবে। তাদের সকল দপ্তরের ছাড়পত্র আছে কি না আমরা তা দেখবো। শুক্রবার (১৫ মার্চ) সকালে বিশ্ব ভোক্তা অধিকার দিসব উপলক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এর আগে “স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষ্যে আদালত পাড়ায় র‌্যালি বের করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বির সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সদস্য বিল্লাল হোসেন রবিন, নারায়ণগঞ্জ সুগার এন্ড ওয়েল মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি শংকর সাহা, ক্যাব, নারায়ণগঞ্জ’র সাধারণ সম্পাদক কাজী দলিল উদ্দিন দুলাল, হোটেল-রেস্তোরা মালিক সমিতির সভাপতি মনিরুজ্জামান মনির, বেসরকারী হাসপাতাল ও ক্লিনিক মালিক সমিতির সভাপতি শাহীনসহ আটা-ময়দা মালিক সমিতি, চাল আড়ৎদার মালিক সমিতি, ড্রাগ এন্ড কেমিস্ট ব্যবসায়ি সমিতি, নিতাইগঞ্জ ব্যবসায়ি সমিতি, কালিবাজার ব্যবসায়ি সমিতি, দিগুবাবু বাজার ব্যবসায়ি সমিতির প্রতিনিধি সহ বিভিন্ন ব্যবসায়ি সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park