1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

হাসপাতালে সেলিম ওসমান, মেয়র-ডিসি-এসপির প্রতি যে বার্তা দিলেন

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

নগরীতে নবাব সলিমুল্লাহ সড়কে নানা হুশিয়ারী ও আল্টিমেটামের পরে এমপি সেলিম ওসমানের শর্ত মেনে ফুটপাতে বসতে শুরু করেছিলো হকাররা। পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আযহাকে সামনে রেখেই নিজ নিজ পসরা সাজিয়ে বসতে চাইছেন তারা। কিন্তু হকার বসাকে কেন্দ্র করে দুই গ্রুপের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে চাষাড়া এলাকায় বঙ্গবন্ধু সড়কের হকার এবং নবাব সলিমুল্লাহ সড়কের হকারদের মাঝে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। এদের মধ্যে দুই পক্ষের ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান উদ্বেগ জানিয়েছেন। এটা খুবই মর্মাহত বলে মন্তব্য করেছেন তিনি। শুক্রবার (১৫ মার্চ) সকালে ব্যাংককে চিকিৎসাধীন থাকা অবস্থায় এক বার্তায় এমপি মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান। তিনি এই ঘটনার সমাধানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র, পুলিশ প্রশাসন ও কমিউনিটি পুলিশকে এগিয়ে আসার জন্য আহ্বান করেছেন। সেলিম ওসমান জানান, আমি ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় জানতে পেরেছি হকারদের সংঘাতের কথা। এই ঘটনায় আমি খুবই মর্মাহত। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী কাছে সিটি কর্পোরেশনের ভলেন্টিয়ার, জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন ও কমিউনিটি পুলিশের সহযোগীতায় তাদের যে স্থানে নির্ধারণ করে দেয়া হইছে বসার জন্য অনুরোধ করছি। সেখানে যাতে হকাররা নির্বিঘ্নে ব্যবসা করতে পারে। এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাই।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park