রমজানের শুরু থেকেই স্বস্তিতে দিন কাটাচ্ছে নগরবাসী। সড়কে ট্রাফিক সিগন্যাল মেনে চলাচল করছে যানবাহন, ফুটপাথে নেই কোন হকার। গন্তব্যে পৌঁছাতে বাড়তি কোন কষ্ট হচ্ছে না সাধারণ মানুষের। সড়ক যানজটমুক্ত হওয়ায় রোজাদারদের ভোগান্তির মাত্রাও অনেকটা কমে এসেছে। এর জন্য জনপ্রতিনিধি-প্রশাসন পুরো জেলায় প্রশংসার পাত্র হয়ে উঠেছেন। ফেব্রুয়ারির শুরু থেকে নগর সমস্যা সমাধানে এনসিসি মেয়র, দুই এমপি ও প্রশাসন একাট্টা হয়ে কাজ করে যাচ্ছেন। যার জন্য সড়কে চলাচল করা সহজ হয়েছে। কিন্তু আজকের এ দৃশ্য বাস্তবায়িত হওয়ার নেপথ্যে রয়েছে এক সমাজ সেবকের দীর্ঘ দিনের প্রচেষ্টা।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ