1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

না.গঞ্জ হাই স্কুলের এডহক কমিটি বাতিলের নির্দেশনা ৮সপ্তাহের জন্য স্থগিত

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

 নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ। এ স্কুলের গভর্নিং বডি সভাপতির দায়িত্ব পালন করছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল। চলতি বছরের ২৪ জানুয়ারি পুনরায় গভনিং বডির ৪ সদস্যের এডহক কমিটি গঠন করা হয়। এতে চন্দন শীলকে সভাপতি করে শিক্ষক প্রতিনিধি মাহবুবুর রহমান, অভিভাবক প্রতিনিধি দেলোয়ারা বেগম মায়া এবং প্রধান শিক্ষকে সদস্য করা হয়। পরবর্তীতে নির্বাচন না করে এডহক কমিটি গঠনের পর বর্তমান কমিটির অভিভাবক সদস্য সরকার আলম, ওয়াহিদ সা’দত বাবু ও দাতা সদস্য আবদুস সালাম হাইকোর্টে রিট দায়ের করেন। পিটিশন নং- ১০৩৯/২০২৪ এর মাধ্যমে দায়েরকৃত রিটের প্রেক্ষিতে ব্যারিস্টার মেহেদী হাসান ও ব্যারিস্টার শাহেদ আহমেদ সাদী ৬ ফেব্রুয়ারি রীটের শুনানী করেন। শুনানীর পর বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোঃ আতাবউল্লাহ’র বেঞ্চ থেকে চন্দন শীলকে এডহক কমিটির সভাপতি করে গঠিত কমিটি বাতিল করার আদেশ দেন। পরবর্তীতে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগ কমিটি বাতিল করার নির্দেশনাকে ৮ সপ্তাহের জন্য স্থগিত করেছে। সোমবার আপিল বিভাগের বিচারপতি এম এনায়েতুর রহিম এ আদেশ দিয়েছেন। জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল  জানান, ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের গভনিং বডির এডহক কমিটি গঠন করা হয়। কিন্তু কমিটি হওয়ার পর এই কমিটির বিরুদ্ধে হাইকোর্টে রিট করা হয়। আমরা ওই রিটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করি। সেই আপিলের প্রেক্ষিতে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগ কমিটি বাতিল করার নির্দেশনাকে ৮ সপ্তাহের জন্য স্থগিত করেছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park