1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

নারায়ণগঞ্জে আবারো কবরস্থান থেকে অটোরিক্সা চালকের লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

পিলকুনী কবরস্থানে এক অটোরিক্সা চালক কিশোরের লাশ উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুর ১২ টায় সংবাদ পেয়ে ফতুল্লায় পিলকুনি এলাকায় ওই লাশ উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠায়। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) নুরে আজম মিয়া। নিহত অটোরিক্সা চালকের নাম রাজু (১৭)। সে ফতুল্লা লালপুর পৌষাপুকুর পাড় এলাকার সিরাজ মিয়ার ভাড়াটিয়া মৃত মোক্তার আহম্মদের ছেলে।

অটোরিক্সা গ্যারেজ মালিক বাবুল জানায়, মঙ্গলবার রাতের প্রথম তারাবি নামাজের পর রাত ১০টার দিকে নিহত রাজু গ্যারেজ থেকে অটোরিক্সা নিয়ে বের হয়। বুধবার সকাল বেলা গ্যারজে ফিরে আসার কথা থাকলে ও সে আর ফিরে আসেনি। পরবরর্তীতে সারাদিন ফিরে না আসায় রাতে থানায় গেলে সকালে এসে সাধারন ডায়েরী করার পরামর্শ দেয় পুলিশ। বৃহস্পতিবার সকালে থানায় এসে জানা যায় যে,পিলকুনী কবরস্থানে একটি লাশ পাওয়া গেছে। সংবাদ পেয়ে সেখানে গিয়ে নিহত রাজুর লাশ শনাক্ত করে পরিবারের সদস্যরা। ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান,ধারনা করা হচ্ছে ছিনতাইরকারীরা রাজু কে হত্যা করে ফেলে রেখে তার মিশুক গাড়ী ছিনতাই করে অজ্ঞাত স্থানে পালিয়ে যায়। লাশটিতে পচন ধরায় কিভাবে হত্যা করা হয়েছে তা বুঝা যাচ্ছেনা। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে কিভাবে হত্যা করা হয়েছে তা জানা যাবে। ছিনতাই হওয়া মিশুক উদ্ধার সহ ছিনতাইকারীদের চিন্থিত করে গ্রেফতারের চেস্টা করা হচ্ছে বলে তিনি জানান।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park